somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাখাওয়াত হোসেন  বাবন
ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে "আমার কবিতা নামে" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

বদরুলের চাকরী .....।

২৯ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অফিস ছুটি হতে আর কিছুক্ষণ বাকি । বসে বসে ঝিমচ্ছিলাম । ঠিক সে সময় রিসিপশন থেকে ফোন । স্যার, বদরুল নামের একজন এসেছেন । আপনার সঙ্গে দেখা করতে চান । বদরুলের নাম শুনেই আঁতকে উঠলাম । আমার কাজিন । এমবিএ করে চাকরী বাকরি না করে টো টো করে ঘুরছে । কখন কি করে নিজেও জানে না । কারো কথাও শুনে না । ওর কাছ থেকে দূরে থাকাই মঙ্গল বলে মনে হয় । তাই একটু এড়িয়ে চলার চেষ্টা করি । তাড়াতাড়ি বললাম পাঠাও । চেয়ার থেকে উঠে কৃত্রিম গোছগাছ শুরু করলাম । ভাবটা এমন এখুনি বের হয়ে যাবো । বদরুল আসলো আরো কয়েক মিনিট পরে । রুমে ঢুকে লম্বা করে সালাম দিল । আমি মনে মনে চমকে উঠলাম । বদরুলের লম্বা সালামের পেছনে নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে ।
নিজেকে রাখ ঢাক কাট ছাট করে বললাম, কিরে বদরুল কেমন আছিস ?
বের হচ্ছ নাকি ভাইয়া ? বদরুল আমার প্রশ্নের জবাব না দিয়ে উল্টো প্রশ্ন করল ।
হ্যাঁ, ছুটির সময় হয়ে গেছে ।
কোথায় যাবা ? বাসায় নাকি অন্য কোথাও ?
উত্তরটা ভেবেই রেখেছিলাম । বাসায় বললে ও সঙ্গে ঝুটে যেতে পারে তাই বললাম নারে বাজারে যেতে হবে । তোর ভাবি বাজার করে নিয়ে যেতে বলেছে । আমি জানি বদরুল বাজার জায়গাটা অপছন্দ করে।
তা হলে তো অসময়ে চলে এসেছি, তাই না ?
না ঠিক আছে । বলে ফেল কি বলবি ।
না তেমন কিছু না এদিক দিয়ে যাচ্ছিলাম রাস্তায় জ্যাম তাই তোমার এখানে ঢুকে গেলাম ।
চা খাবি ?
না, থাক তোমার দেরি হয়ে যাবে ।
না হবে না । দিতে বলি ?
বল ?
চায়ের কথা বলে আমি জিজ্ঞাসা করলাম,তারপর চাকরী বাকরির কোন চেষ্টা করছিস ?
না । আপাতত আম্মার উপর ভরসা করে আছি ?
মানে ? বুঝলাম না । আম্মার উপর ভরসা করে আছিস মানে কি ?
মানে সোজা । আমার চাকরীর জন্য তোমার খালাম্মা মানে আমার মা নামাজ রোজা করে একাকার করে ফেলছে ।
দেখি মার নামাজ রোজায় কাজ হয় কিনা । ছোট্ট একটা পরীক্ষা বলতে পারো ।
ও আচ্ছা । তা কোথাও এপ্লাই করেছিস ?
কোথাও না । বদরুল নির্বিকার ভাবে বলল ।
তাহলে চাকরী বাকরি হবে কি ভাবে ?
বললাম না মায়ের দোয়ায় হবে ।
বিষয়টা পছন্দ না হলেও বললাম ও আচ্ছা ।
তা, তোর না আমেরিকায় যাওয়ার কথা ছিল ?
ছিল , কিন্তু ভিসা হয়নি ?
কেন হয়নি ?
আমার চেহারাটা ওদের পছন্দ না । তাছাড়া ওরা বোধ হয় চায় না আমি ওদের দেশে গিয়া হেগে মূর্তে ফার্টিলাইজার তৈরিতে সাহায্য করি ।
আমি কিছু বললাম না । পাগলকে বলার ইচ্ছে নাই, সাকো নাড়িস না । বদরুলকে ভাল করে দেখলাম । দেয়ালে টানানো একটা ছবির দিকে তাকিয়ে আছে ।
তোর এমবিএ তো কবে শেষ হয়েছে এখন ও কিছু করছিস না, ব্যাপারটা কি ঠিক হচ্ছে ?
আমি তো করতেই তাই কিন্তু আল্লাহ্‌ ই তো চায় না আমি কিছু করি ।
আল্লাহ্‌ চায় না মানে কি ?
মানে সোজা, এই যে তোমার খালাম্মা মানে আমার মা দিন রাত আমার জন্য নামাজ, রোজা করছে যাতে আমার ভাল একটা চাকরি হয় কিন্তু হচ্ছে না । মানে আল্লাহ দিচ্ছে না ।
তুই চেষ্টা কর তাহলেই হবে ?
আমি তো জানি আমি চেষ্টা করলে এক মাসের মধ্যে হবে ।
কিন্তু আমি দেখতে চাচ্ছি আম্মার দোয়ায়, নামাজ রোজায় কতদূর কাজ হয় । এই ধরে আমি কোথাও এপ্লাই না করেও যদি একটা চাকরি পেয়ে যাই সেটা হবে মায়ের দোয়ার কারিশমা । অর্থাৎ আল্লাহ্‌ মায়ের দোয়া কবুল করেছে । সেই সঙ্গে বুঝে নেব আল্লাহ্‌ বলেও কেউ আছে ?
কেন তুই আল্লাহ বলে যে কেউ আছে সেটা বিশ্বাস করিস না ?
এইতো কঠিন প্রশ্ন করলা । এখন যদি বলি, বিশ্বাস করি না তাহলে আমার সম্পর্কে তোমার মনে নেগেটিভ ধারনা জন্মাবে । ভাববে আমি বুঝি নাস্তিক হয়ে গেছি । আবার যদি বলি, বিশ্বাস করি তাহলেও উপদেশ দিতে শুরু করবে ।
আহা: সোজা জিনিষটা বুঝতে চাস না কেন ? চেষ্টা না করলে চাকরী পাবি কি ভাবে ? চাকরী তো আর গাছের ফল না কেউ এসে বলবে এই নাও এটা খাওয়া শুরু কর ।
মিরাকল বলে একটা কথা আছে না ? বদরুল প্রশ্ন করল ।
আমি বললাম । আছে ।
আমি সেই মিরাকল এর অপেক্ষায় করছি । মিরাকলি আল্লাহ এসে যদি আমাকে চাকরি দিয়ে যায় তা হলে আমি চাকরি করবো । সেটা যে কোন সোর্স থেকেই হতে পারে ।
আল্লাহ এসে তোকে ঘরে চাকরি দিয়ে যাবে ?
হ্যাঁ, যদি মায়ের দোয়া কবুল হয়ে থাকে তা হলে তাই তো হওয়া উচিত । কি উচিত না ?
আমি কিছু বললাম না । চুপ করে থাকলাম । বুঝলাম পাগল আরো বড় পাগল হওয়ার পথে ।
বিশ্বাস হচ্ছে না ! তাই না ? আমি আবার ও কিছু বললাম না । বুঝতে পারছি নিরাপদ দুরুত্ব বজায় রাখা উচিত ।
তোমাদের সমস্যা কোথায় জানো ভাইয়া ?
আমি মাথা নাড়লাম, না জানি না ।
তোমাদের সমস্যা হচ্ছে, তোমরা আল্লাহকে বিশ্বাস কর কিন্তু তার উপর ভরসা কর না । আমি পরিপূর্ণ বিশ্বাসের আগে ভরসা করে দেখতে চাই ।
কি বলবো বুঝতে পারলাম না । হঠাৎ একটু অন্য মনস্ক হয়ে গেলাম । ভাবতে লাগলাম, সত্যিই তো আমরা আল্লাহকে বিশ্বাস করি ঠিকই কিন্তু তার উপর ভরসা করি না ।
কি হলে তোমার ? আমাকে চুপ করে থাকতে দেখে বদরুল প্রশ্ন করল ।
না কিছু না । চল উঠি । তোকে আজ আমার বাসায় নিয়ে যাবো । তোর ভাবিকে ভুনা গরুর মাংস আর খিচুড়ি রান্না করতে বলবো । দুই ভাই বসে চুটিয়ে আড্ডা দেব ।
সেটা সম্ভব না ভাইয়া । আমার জরুরী একটা কাজ আছে ।
তোর আবার জরুরী কাজ কি ?
কেন আমার কি জরুরী কাজ থাকতে পারে না ?
না পারবে না কেন ? অবশ্যই পারে ।
চল আমার সঙ্গে তোমাকে দেখাই আমার জরুরী কাজ কি ।
না তুই যা ্ আমি বাসায় যাবো ।
বাজারে যাবা না ?
হ্যাঁ বাজার হয়ে বাসায় যাবো ।
ঠিক আছে চল তা হলে । আমি আর বদরুল অফিস থেকে বের হয়ে এলাম ।
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:৩৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১


সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮



ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন আফীক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩


তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

×