মাঝে মাঝে ইচ্ছে হয়
ভুত হয়ে যাই ;
অত:পর তোমার ব্যালকনি হয়ে
মশারির ফাক গলে তোমার শরীরের
অণু পরমাণু ভেঙ্গে ভেঙ্গে হৃদপিণ্ডের ভাজে
লুকিয়ে যাই ।
হুট হাট ইচ্ছে হয় ভুত হয়ে
তোমার উপর আছর করি ,
লাল, নীল ভালবাসায় জড়িয়ে ধরে
চিৎকার করে বলি ভালবাসি....
রাত দুপুরে বাথরুমের শাওয়ার ছেড়ে
তোমায় ভিজিয়ে দেই ;
ভিজে শাড়িতে ক্যামন নারী হয়ে জাগো
দেখে দেখে চোখ জুড়িয়ে
হাওয়ায় ভেসে বেড়াই
মাঝে মাঝে ইচ্ছে হয় .......
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




