ভালবাসার আগুন নিয়ে খেলো !
পুড়ে যাবে সব, সতর্ক হও;
কার শরীরের নোনা গন্ধে খোজ নেশা,ভাম !
আফিং, হেরোইনের চেয়েও সে মারাত্মক
গ্রাস করে ফেলবে সব
সতর্ক হও ।
হৃদপিণ্ডের চোরা গলিতে হাতরে দেখো
খোসে খোসে গেছে প্যালেসটার;
এখানে সেখানে পরে আছে ফসিল
তারা সবাই তার শিকার
সতর্ক হও !
তবু কোন ফসলের নেশায় চালাও লাঙ্গল ?
জন্ম থেকেই তুমি জমিন;
নির্দয় ভাবে চালায় যারা লাঙ্গল
তাদের ব্যাপারে বলছি ,
এখুনি সর্তক হও ।
ভালবাসার আগুন নিয়ে খেলো !
বুক পকেটে খুজে দেখো গোলাপ নিয়ে হাটছি;
কোমড়ের নিচে পাবে চাপা ফুলের গন্ধ !
তবুও কামুক মন তোমার ছুটে যায়
রাজ প্রাসাদে কিসের আশায় ?
সতর্ক হও , সতর্ক হও, সতর্ক হও
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




