ভেবেছিলাম দস্যু সেজে
লুটে নেবো তোমার তনু-মন, দেহ, আয়ত চোখ
সব, সব ...তোমার নির্জন দুপুরগুলোতে আমিই
ডাকাত কিংবা মাঝ রাত্রিরে ঘুম থেকে টেনে তুলে নিয়ে যাবো অন্ধকারে !
হামলে পরবো বোকা প্রেমিকের মতো !
তুমি না না করেও শেষতক তুলে দেবে সব !
জোছনা দেখাবার লোভ দেখিয়ে তুলে নেবো আমার বজরায়, ঝুম বৃষ্টিতে ভেজাবো বলে
নিয়ে যাবো আরো নির্জনতায়, সবই কিন্তু লুটে নেবো বলে !
তুমি না না করেও শেষতক তুলে দেবে সব !
তোমার উরু,নিতম্ব,গিরিখাতে নেমে যাবো ছেনি হাতুড়ী সমেত ,
দেবীর আদলে সাজিয়ে লুটে নেবো সব কোন উড়ো চিঠি, সতর্কতা ছাড়াই ।
কিন্তু হায় ! হৃদপিণ্ডের ভাজ খুলে দেখি -
লুট হয়ে গেছি নিজেই বহু আগে ....
রাজ্যপাট, ঘর বাড়ি, দোকান,ভালবাসা সব গেছে
শুধু শরীর পরে ছিল ;
ভেবেছিলাম সেটা আর কে নেবে ,
ওমা ! তাও দেখি লুট হয়ে গেছে ..........
দেশে দস্যু বেড়েছে খুব আজকাল !
লুটে নেয় মুহূর্তে সব !
তাই সাবধানে থেকো মেয়ে !
কি ! আমিও সাবধানে থাকবো ?
আমার আর সাবধানে থেকে কি হবে ?
আমি তো লুট হয়ে গেছি সেই কবে ।
রাজ্যপাট, ঘর বাড়ি, দোকান,ভালবাসা সব গেছে .....
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




