আমার একটা আকাশ চাই
আমাকে আর একটা আকাশ দাও ;
সবার সঙ্গে একই আকাশ ভাগ করে নিতে বড্ড কষ্ট আমার ;
অন্যরকম নীল,অন্যরকম বেগুনি, অন্যরকম কালো,লাল
হলেও আপত্তি নেই ।
আমায় আর একটা আকাশ দাও !
এ আকাশ ক্রমশ ঢেকে যাচ্ছে
ইট পাথর আর কংক্রিট ;
মৃত মানুষের গন্ধ সর্বত্র - চিল শকুনেরা মশগুল উৎসবে ।
আমার অন্য একটা আকাশ চাই !
অন্যরকম নীল,অন্যরকম বেগুনি, অন্যরকম কালো,লাল
হলেও আপত্তি নেই ।
আমায় আর একটা আকাশ দাও !
আমি তবে দিয়ে দেবো তোমায়
আমার দুপুর;
আমার সকাল;
আমার রাত্রি ;
আমার সবটুকু আনন্দ সমেত
আমার গোটা হৃদপিণ্ড ।
..........
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




