somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাখাওয়াত হোসেন  বাবন
ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে "আমার কবিতা নামে" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

পদ্মা সেতু নির্মাণ শেষে সেতু নির্মাণ শিল্পীদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হোক, যদি তা না করা হয় তবে তা হবে তাদেরকে বঞ্চিত করা

১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনাকে যদি প্রশ্ন করি, বলুন তো তাজমহল কে নির্মাণ করেছেন ? কিংবা বলুন তো আইফেল টাওয়ার কে নির্মাণ করেছেন ? আপনি হয়তো চোখ বন্ধ করে বলে দিবেন বা একটু সময় নিয়েও বলে দিতে পারবেন । কিন্তু যদি প্রশ্ন করি, তাজমহল বা আইফেল টাওয়ার বানিয়েছে এমন কয়েকজন শ্রমিকের নাম বলুন তো ? আপনি বলতে পারবেন না । শুধু আপনি কেন খুব সম্ভব কেউই পারবে না । এ বিষয়ে বিস্তারিত আলোচনা পরে করছি । চলুন একটু ঘুরে আসি পদ্মা সেতু থেকে ।



শুরু হয়ে গেছে পদ্মা সেতুর মূল কাজ । নদী শাসনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করলেন পদ্মা সেতুর মূল কাজের । আশা করা যায় সকল কাজ নির্ধারিত সময়েই শেষ হবে । পদ্মা সেতুটি হলে দক্ষিণ অঞ্চলের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার যে উন্নতি ঘটবে তা বলে শেষ করা যাবে না । শুধু মাত্র এই সেতুটির কল্যাণে দেশ অনেক এগিয়ে যাবে । এসব সবার জানা আমি এ বিষয়ে কিছু বলার জন্য ও এ পোষ্ট লিখছি না । এরশাদের আমল থেকে দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অনেক সেতু, কাল বাট, রাস্তা ঘাট করা হয়েছে । এবং হচ্ছে । ছোট বেলায় পড়েছি, একটি দেশের রাস্তা ঘাট যতো উন্নত সে দেশটি তরো উন্নত । আমাদের দেশ ও উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে এটা আমাদের গর্বের বিষয় ।

শত সহস্র শ্রমিক মাথার ঘাম পায়ে ফেলে খেয়ে না খেয়ে দেশের সেবায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে । তাদের অবদানের কথা বলে বা লিখে শেষ করা যাবে না । কাজের বিনিময়ে তারা মজুরি পায় তাতে কোন সন্দেহ নাই । আমাদের দেশে নির্মাণ কাজে বড় কোন ধরনের দুর্ঘটনার কথা ও শোনা যায় না । এটাও আমাদের গর্বের বিষয় । সব কিছু ঠিক থাকলে নির্ধারিত সময়েই সকল কাজ শুরু হয়ে শেষ হয় । কাজ শেষ তো শ্রমিকদের ছুটি । যে যার বাড়িতে চলে যায় কেউ নতুন পেশা বেছে নেয় কেউ হয়ে পরে বেকার । আমরাও তাদের কথা ভুলে যাই । তাদের ঘাম রক্ত জড়ানো সেতু , ইমারত বা পুল কাল বাটের উপর দিয়ে যাওয়ার সময় তাদের কথা স্মরণ ও করি না । করার কথাও নয় । তাজ মহল দেখে আমরা সম্রাট শাহজাহান-মমতাজের প্রেমের কথা চিন্তা করি একবারও ভাবি না যে শ্রমিকেরা বা প্রকৌশলীরা এটা নিখুঁত ভাবে তৈরি করেছে তাদের কথা । যদি সম্রাট শ্রমিকদের নাম লিখে রাখার ব্যবস্থা করতেন তা হলে তাদেরকেও মানুষ স্মরণ করতো শ্রদ্ধার সাথে । তাদের বংশধরেরা গর্ব বোধ করতো এই ভেবে যে , তাদের পূর্ব পুরুষেরা তাজমহল নির্মাণে কাজ করেছেন । তাতে তাজমহল বা সম্রাটের সম্মান বা জ্যোতি একটুও ম্লান হতো না ।

আমি এই পোষ্ট লিখছি, এ কারণে যে, অতীতে কি হয়েছে বা হয়নি সেটি ভেবে লাভ নেই, পদ্মা সেতু নির্মাণের সঙ্গে যে সকল শ্রমিক, প্রকৌশলীরা জড়িত যাদের দিনরাত নিরলস পরিশ্রমে একটু একটু করে তৈরি হচ্ছে পদ্মা সেতু তাদের নাম পদ্মা সেতুর নির্মাণ শেষে সেতুর গায়ে অফিসিয়ালি ভাবে টানিয়ে দেওয়া হোক বা লিখে রাখা হোক । এতে করে শ্রমিক,প্রকৌশলীদের রাষ্ট্রীয় ভাবে সম্মান দেওয়া হবে বলে আমি মনে করি । শ্রমিকের শ্রমের মূল্য কখনও অর্থ দিয়ে পরিশোধ করা যায় না । আশা করি বিষয়টি নিয়ে সবাই একটু ভেবে দেখবেন । সরকারের ছোট্র একটি উদ্যোগে নির্মাণ মান অনেক বেড়ে যাবে বলে আমি মনে করি ।
অনেকে হয়তো বলবেন, এমনটা বিশ্বের কোথাও করে না । আমি বলবো, বিশ্বের কেউ করে না দেখে আমরা ও যে করবো না তা হতে পারে না । আমরা শুরু করলে সারা বিশ্ব আমাদের ফলো করবে ।


সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১০
১টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×