somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাখাওয়াত হোসেন  বাবন
ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে "আমার কবিতা নামে" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

আইজি সাহেব আমাকে একটি অস্ত্রের লাইসেন্স দিন আমি নিজ নিরাপত্তা বলয় তৈরি করবো

২৮ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সারা দেশে একের পর হত্যা কাণ্ডের ঘটনা ঘটছে এমন কি খোদ রাজধানীতে ঘটা হত্যাকাণ্ড গুলো আন্তর্জাতিক সংবাদ মাধ্যম মিডিয়ায় জায়গা করে নিচ্ছে । দেশ বিদেশের লোক আতন্কিত হচ্ছে । জুলহাজের সঙ্গে আমার একটা অনুষ্টানে পরিচয় হয়েছিল, ডেন মজির্নাই পরিচয় করিয়ে দিয়েছিলেন । হাসি মুখে তার সঙ্গে ছবিও তুলে ছিলাম । ছবিটা খুজে পাচ্ছি না । তবে পেয়ে যাবো ।
সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষক,ব্লগার । যাকে ইচ্ছে যেমনে ইচ্ছে দিন দুপুরে হত্যা করা হচ্ছে । অথচ কেউ কিছু করতে পারছে না । এ করেছে ও করেছে । তারা করাচ্ছে এই বলে করে ভাষণ দিয়ে যে যার দায় এড়াতে চাইছে । কিন্তু প্রকৃত খুনিরা এর ফলে আড়ালেই থেকে যাচ্ছে । অভিজিত হত্যাকাণ্ডের পর আমি লিখেছিলাম, অভিজিতের হত্যাকারীদের এফবিআই ধরতে পারবে না । কেউ যদি পারে তবে সেটা পারবে বাংলাদেশের পুলিশ । ব্লগার ওয়াশিকুর রহমান বাবুকে এলোপাথাড়ি কুপিয়ে তিন খুনি পালিয়ে যাচ্ছিল। এ সময় তা দেখছিল আশপাশের অসংখ্য মানুষ।কিন্তু ওয়াশিকুরকে রক্ষা বা খুনিদের ধরতে এগিয়ে আসেননি। ওয়াশিকুর যখন রক্তাক্ত অবস্থায় রাস্তার ওপর পড়ে ছটফট করছিলেন, তখন পথচারীরা নিরাপদ আশ্রয়ে ছুটতে থাকেন। দোকানের সাটার বন্ধ করে দেওয়া হয়। মুহূর্তেই ফাঁকা হয়ে যায় ঘটনাস্থল তেজগাঁও বেগুনবাড়ির সড়ক। কিন্তু সেখান থেকে সরে যাননি তিন হিজড়া। এ তিনজনই ওই তিন খুনিকে ধরতে জীবন বাজি রাখেন এবং তারা ধরেও ফেলেন তিনজনকে। জুলহাজ আর তনয় এর খুনিরা খুন করার পর প্রকাশ্য জনগণের সামনে দিয়ে পালিয়ে গেছে । পথিমধ্যে পুলিশের সঙ্গে তাদের হাতাহাতির ঘটনাও ঘটেছে । কিন্তু পুলিশ তাদের ধরে রাখতে পারেনি । জনগণ পুলিশকে সাহায্য করতে এগিয়ে আসেনি । কেন আসেনি ? আসেনি কারণ সাধারণ মানুষ নিজ নিজ নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পরেছে । স্বেচ্ছায় কেউ ঝামেলার মধ্যে যেতে চাইছে না । আমার কথা হচ্ছে, একজনকে ঝাপটে ধরার পরেও পুলিশ দলটির অন্য সদস্যরা কেন জান বাজি রেখে খুনিকে ধরে রাখেনি ? কারণ তারাও নিরাপত্তা হীনতায় ভুগছে । তাদের মতো গোটা জাতি এখন নিরাপত্তাহিনতায় ভুগছে । খুনিরা আসছে খুন করছে । পালিয়ে যাচ্ছে । এ যেন নাটক সিনামার কোন দৃশ্য ।



কে, কখন, কোথায় খুন হয়ে যায়, গুম হয়ে যায় তা বলার উপায় নেই । আইজি সাহেব তো বলেই দিয়েছেন , নিজ নিজ নিরাপত্তা বলয় তৈরি করুণ । জনাব আইজি সাহেব, আমি আমরা ব্লগারেরা ,অন্যায়ের বিরুদ্ধে লিখি,ন্যায়ের জন্য লিখি , অধিকার আদায়ের জন্য লিখি । শিশুদের জন্য লিখি বঞ্চিতদের জন্য লিখি,ধর্মীয় কুসংস্কারের গোঁড়ামির বিরুদ্ধে লিখি । হত্যাকাণ্ডের বিরুদ্ধে লিখি । জনাব আইজি সাহেব আপনার কি মনে আছে, সাবেক মন্ত্রী বলেছিলেন, কারো বেডরুম পাহারা দেওয়া সরকারের কাজ নয় । আমরাও জানি সেটা সম্ভব নয় । কিন্তু রাস্তাটা তো ঠিক মতো পাহারা দেবেন ? সেটাও দিচ্ছেন না । সর্বত্র চলছে তদবির আর বাণিজ্যের খেলা ।
জনাব আইজি, দয়া করে আমাকে নিরাপত্তা দিন । আমি আপনার কাছে আমার নিজের নিরাপত্তা চাইছি । ঠিক আছে আপনার কথা মেনে নিয়েই আমি আপনার কাছে আমার নিজের নিরাপত্তা চাইছি । আপনি সে ব্যবস্থাটি করে দিন । আমাকে একটি অস্ত্রের লাইসেন্স দিন । শুধু আমাকে নয় সকল ব্লগারদের একটি করে অস্ত্রের লাইসেন্স দিন । আমরা আমাদের নিজ নিজ নিরাপত্তা বলয় তৈরি করবো । আর পারছি না । প্রতিদিন একটু একটু করে মরে যাচ্ছি । বাসায় থাকলে মনে হয় বাসার নিচে খুনিরা অপেক্ষা করছে । কোথাও গেলে মনে হয় খুনিরা অনুসরণ করছে । অফিসে গেলে মনে হয়, অফিসের বাহিরে ওরা ওত পেতে আছে । আর পারছি না । যদি শাহবাগিদের সুবিধাবাদী হতাম তা হলে বিরানির প্যাকেটসহ সরকারের সুদৃষ্টিতে থাকতাম । আমাদের ব্লগারদের কোন দল নেই । তাই আমাদের কোন নিরাপত্তাও নেই । এসব কথা বিবেচনা করে আমাকে আমাদের একটি করে অস্ত্রের লাইসেন্স দিন । তাহলে হয়তো খুনিরা আমাদের কাছে আসতে ভয় পাবে । মরার আগে নিজেকে বাঁচাবার জন্য ক্ষুদ্র একটা তো চেষ্টা করে যেতে পারবো । আপনারাও বলতে পারবেন , যে নিজেরে বাচাতে পারে না সে আবার ব্লগ লিখে কেন । কেউ আপনাদের দোষ দেবে না ।
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

মূল ইশরাত মঞ্জিল ধ্বংসের আসল খলনায়ক কে?

লিখেছেন মৌন পাঠক, ২৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:১১

কথায় কথায় বামপন্থী, সেক্যুলারদের গালি দেয়া হচ্ছে ইশারাত মঞ্জিলের ইতিহাস মুছে ফেলার জন্য।

কিন্তু দালিলিক ইতিহাস হলো— ১৯৫১-৫২ সালে মূল ইশারাত মঞ্জিল বিল্ডিংয়ে কোনো হিন্দু, বামপন্থী বা আওয়ামী লীগার বুলডোজার চালায়নি!

তাহলে... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

×