somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাখাওয়াত হোসেন  বাবন
ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে "আমার কবিতা নামে" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

দায়টা আসলে কার ? পিতা-মাতার না শিক্ষকের না সমাজের ?

১০ ই মার্চ, ২০২১ বিকাল ৩:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চট্টগ্রামের এক শিক্ষকের ছাত্র পেটানোর ভিডিও নিয়ে খুব হইচই হচ্ছে। মাদ্রাসার শিক্ষক বলেই বোধ হয় হইচইটা একটু বেশি হচ্ছে । শিক্ষক মানুষ, ছাত্র পেটাবেন কেন? কয় টাকা সে বেতন পায় ? সমাজে তার অবস্থান কি ? কতো বড় সাহস যে, সে ছাত্র পেটায়। ঠিক আছে, পুলিশে ধরে নিয়ে গেছে । আচ্ছা করে পিটিয়ে হাত পা ভেঙ্গে দিক । তবেই বুঝবে পিটানোর মজা । তাই না ? এমনটাই হয়তো অনেকে ভাবছেন ।

আচ্ছা, এই যে ঘটনাটা ঘটল এর ফলে সমাজের সকলের কাছে কি ম্যাসেজ গেলো ? ওই হুজুর বেচে থাকতে আর কোনদিন কোন ছাত্রকে পড়ার জন্য পেটাবেন না । তাতে যদি ওনার কোন ছাত্র হাফেজ নাও হয় তাতেও ওনার কিছু যাবে আসবে না । অবশ্য এই ঘটনার পরেও যদি উনি এই শিক্ষকতা পেশায় থাকেন । এখন থেকে উনি মাসে মাসে বেতন নিয়েই সন্তুষ্ট থাকবেন । আরাম করবেন , মাদ্রাসা ফেলে সরকারী প্রাইমারী শিক্ষকদের মতো স্কুল টাইমে বাসা, বাড়িতে গিয়ে বাজার সদাই করবেন। ক্ষেত খামারী দেখবেন । ছাত্রছাত্রী গোল্লায় গেলে কার কি ?
আচ্ছা, এই ঘটনায় ওই ছাত্র কি ম্যাসেজ পেলো ? সে তো এরপর থেকে ধরেই নিবে, সে যাই করুক না কেন কেউ আর তার শরীরে হাত তুলতে পারবে না । তাই সেই রাজা । ইচ্ছে হলে পড়বে ইচ্ছে না হলে রাস্তায় দাঁড়িয়ে আড্ডা দিবে না । কার বাপের পোলার এতো সাহস যে তারে পেটায়?

পিতা মাতা, বন্ধুবান্ধব বেয়াদব হলে সন্তানের বেয়াদবি কোনদিন বন্ধ করা যায় না । সে ক্ষেত্রে বেতের বিকল্প নেই । প্রতিদিন চারপাশে এই যে এতো এতো ঘটনা ঘটছে আর আমরা শুনে শুনে চুকচাক শব্দ করছি । এর জন্য কি আমরা দায়ী নই ? তারাও তো কোন না বাবা মায়ের সন্তান। কোন না শিক্ষকের ছাত্রছাত্রী । স্কুলে স্কুলে এখন ছেলেদের গ্যাং হয়, মাস্তানি করে , ইভ টিজিং করে । ক্লাস সিক্স, সেভেন থেকে প্রেম ভালবাসা শুরু করে দেয়। কিছু বললে শিক্ষকের চোখ রেখে কথা বলে । উল্টো হুমকি দেয় । এর জন্য দায় কাদের ? শিক্ষকের,পিতা মাতার না রাস্ট্রের না সমাজের, না স্কুলের?

স্কুলগুলোতেও ওই একই অবস্থা । ছাত্রদের পেটানো যায় না, কঠিন ভাষায় বকাও দেওয়া যায়না । কিন্তু তবুও খুব ভাল রেজাল্ট হতে হবে । আদব কায়দা শেখাতে হবে এই সবের দায় ভার সব শিক্ষকদের। আদব কায়দা পরিবার থেকে শেখানো হবে না। তবুও আমরা চাইবো স্কুল, মাদ্রাসা থেকে সে আদব কায়দা শিখে আসবে । বাবা মা শুধু মাসে মাসে টাকা দিয়ে ফল ভোগ করবে । আগে ছেলে মেয়েরা স্কুলে যেতো লেখাপড়া শিখতে এখন যায় আড্ডা দিতে।

আমার ছোট বেলার স্কুলে ভর্তির দিনটির কথা খুব মনে আছে , ভর্তির সব আনুষ্ঠানিকতা শেষে ক্লাসে বসিয়ে দিয়ে আসার সময় মা ক্লাসের শিক্ষককের উদ্দেশ্যে বলেছিলেন, স্যার, ওর চামড়া, মাংস আপনার হাড়গুলো শুধু আমার । হাড় থাকলে মাংস হবেই । শুধু খেয়াল রাখবেন যেনো মানুষের মতো মানুষ হয় । মানুষ হয়েছি কিনা জানিনা, তবে অমানুষ যে হইনি সেটা বেশ বুঝতে পারি, কারো মাথায় বারি দিয়ে খাইনা, দুর্নীতি করিনা। সৎ পথে খাই শান্তিতে ঘুমাই।
শিক্ষক, শিক্ষিকারা হচ্ছেন, পিতা মাতার ই আরেক রুপ। তারা প্রয়োজনে কখনো শাসন করবেন আবার কখনো মাথায় হাত বুলিয়ে আদর করবেন ।
চারা গাছের শুধু যত্ন করলে হয় না প্রয়োজন তার আগাছা,ডাল পালাগুলোও ছেটে দিতে হয় , তবেই তাতে ফসল ফলে।

বাদশা আলমগীর চেয়েছিলেন তার সন্তান শুধু পানি ঢেলে নয় শিক্ষকের পা নিজ হাতে ধুয়ে দিয়ে শিক্ষকের প্রতি তার শ্রদ্ধা প্রদর্শণ করবে আর এই যুগের পিতা মাতা চাইছে , শিক্ষক তাদের সন্তানকে মাথায় তুলে রাখবে,মাথায় তুলে নাচবে তারা শুধু অর্থ দিয়েই খাল্লাস।
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০২১ সকাল ৯:৪৯
১২টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শুভ সকাল। আসসালামু আলাইকুম।

লিখেছেন রাজীব নুর, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৪



ভোর থেকেই বৃষ্টি হচ্ছে!
অবশ্য বর্ষাকাল চলছে, বৃষ্টি তো হবেই। ছাতা ছাড়াই বাসা থেকে বের হলাম। ছাতা নেই। ভেঙে গেছে। এক বছর হয়ে গেলো। কিনবো কিনবো করে আর... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ কাঙ্ক্ষিত বৃষ্টি

লিখেছেন ইসিয়াক, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১১:০৬




বিরহকাতর মেঘদল
অবশেষে সকল অভিমান ভুলে
ঝরছে একটানা বাদলধারায়।

অবসন্ন মৃত্তিকা
বহু প্রতীক্ষিত আলিঙ্গনে
আহ্লাদে আকুলায়।

শীতল অবগাহনে চক্ষে নামে আনন্দাশ্রু
স্বাগতম স্বাগতম হে ধারাপাত!
ঝরো অবিরাম।
বৃষ্টির জলধারা বয়ে চলুক নিরন্তর !

পূর্ণ আবেগে
সৃষ্টি সুখের উল্লাসে
মেতে উঠি... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভুল, অনুতাপ ও ভালোবাসা

লিখেছেন সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮


আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার ফেরার ঘোষণা, পরিকল্পনা কোথায়?

লিখেছেন মাথা পাগলা, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৯



শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রামের বন্যায় আক্রান্তদের জন্য আমরা কি কিছু করতে পারি?

লিখেছেন সৈয়দ তাজুল ইসলাম, ১১ ই জুলাই, ২০২৬ ভোর ৪:০৭


সম্মানিত ব্লগার,
বাংলাদেশের সবরকমের দুর্যোগ মোকাবেলায় আমাদের ব্লগারদের বিশেষ অবদান রয়েছে। দুর্যোগে আক্রান্তদের সহযোগিতায় আমাদের সামু ব্লগারেরা সবসময়ই এগিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমি অনুরোধ করছি না। আমি... ...বাকিটুকু পড়ুন

×