somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাখাওয়াত হোসেন  বাবন
ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে "আমার কবিতা নামে" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

সকল বিশ্ববিদ্যালয়ে অভিলম্ব ছাত্র শিক্ষক রাজনীতি বন্ধ করুন, ইঞ্জিনিয়ারিং বাদ দিয়ে চায়ের টং খুলে ঢং দেখতে চাই না

২৬ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অনেক উন্নতি হয়েছে ইঞ্জিনিয়ারিং বাদ দিয়ে চায়ের টং খুলে বসেছে । বাঙ্গালী ব্যবসা প্রিয় ব্যবসায়ী জাতি । মরার পরে তাই ফেরেস্তাদের জিজ্ঞাসাবাদের লাইনের লোকজন ঠিক করেও দু'পয়সা আয় করে নিতে ভুল করবে না । সম্ভব হলে সেখানেও চা, বিড়ির দোকান খুলে টু পাইস ইনকাম ও করে নিতে পারে । "কি আর করা এখন বাদামওয়াল চাওয়ালা গো ই জয় জয়াকার । "

জনগণের টাকায় ইঞ্জিনিয়ারিং পড়লে এমনই হয় । যদি বাপের টাকায় ১০ লাখ টাকা খরচ করে ইঞ্জিনিয়ারিং পড়তো তাহলে বই, পুস্তক নিয়ে দৌড়া দৌড়ী করতে করতে জীবন চলে যেতো চায়ের দোকানের টং খুলে ঢং করার সুযোগ পেতো না ।

প্রশ্নটা নিজেকে করুন , পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে একজন ছাত্রের পেছনে দেশের কত টাকা ব্যয় হয় ? কত টাকার খরচ করার পরে একজন ছাত্র চিকিৎসক, প্রকৌশলী হয়ে বের হয়ে আসে । কে যোগান দেয় সেই টাকা ? কেন তাদের পেছনে এতো, এতো টাকা খরচ করা হয় । সেই টাকার ফিডব্যাক কি ?

কোন সন্দেহ নাই , মেধা আছে বলেই তারা পাবলিক বিশ্ব বিদ্যালয়ে ভর্তি হতে পারে । মেধার কল্যাণেই তারা প্রতিযোগিতায় টিকে থাকে এগিয়ে যায় । শুধু মেধা দিয়ে হয় না ,তার সাথে চাই অধ্যবসায় ও দেশে প্রেম ।

কোন ছাত্রের পেছনে যখন রাষ্ট্র অর্থ ব্যয় করে তখন তার মূল উদ্দেশ্যে থাকে তারা লেখাপড়া শেষ করে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসবে । কেননা জনগণের টাকা ব্যয় করেই তারা লেখা পড়াটা শেষ করতে পেরেছে বাপের টাকায় নয়। তাই জনগনের টাকার জন্য বাপের টাকার মতোই মায়া জন্মাতে হবে । তা না হলে ভাল কিছু আশা করা যাবে না ।

গুটি কয়েক ডাইল খোর ছাত্রের জন্য দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে নষ্ট হতে দেওয়া যাবে না । সকল বিশ্ববিদ্যালয়ে অবিলম্ব ছাত্র শিক্ষক রাজনীতি বন্ধ করুন । এবং এটা করতেই হবে । বন্ড সাইন করার মতো ভর্তির সময় ছাত্রছাত্রীদের কাজ থেকে লিখিত নেওয়ার ব্যবস্থা করুণ, দেশের জন্য অন্তত ১০ বছর তাদের সেবা দিতেই হবে । নতুবা তাদের পেছনে যে, টাকা ব্যয় হবে সে টাকা ফেরত দিতে হবে ।
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:৩০
১১টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মরীচিকা

লিখেছেন সামিয়া, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৮:২৮


তোমার চোখে আমি প্রতিবার দেখি ঝড়ের ঘূর্ণি। সেই ঘূর্ণির ভেতরে জমে থাকে এমন এক শঙ্কা, যার কাছে পৌঁছাতে গেলেই আমার নিজের বুকের ভেতরটাও কেমন অস্থির হয়ে ওঠে। তবু আমি প্রতিদিন... ...বাকিটুকু পড়ুন

কোথাও একটা ভুল হচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৪২

একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

×