somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খালেদা জিয়ার মৃত্যু রাজনীতির মাঠে বিরাট শূন্যতা

৩০ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৮:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

 
বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া এক উল্লেখযোগ্য চরিত্র। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর বিএনপির টালমাটাল পরিস্থিতিতে তিনি দলটির হাল ধরেন। সেনানিবাসে গড়ে উঠা দলটাকে রাজপথে বেড়ে উঠতে গৃহবধূ থেকে পুরোদস্তুর রাজনীতিবিদ বনে যাওয়া খালেদা জিয়ার অবদান অপরিসীম। এরশাদবিরোধী আন্দোলনে জোরালো অবদান রাখায় তিনি ‘আপসহীন নেত্রী’ তকমা পান। ১৯৯১ সালে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন।

 
নারীশিক্ষা, নারীর ক্ষমতায়ন ও নারীর অধিকার প্রতিষ্ঠায় তার নাম ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। যদিও স্বাধীনতাবিরোধী শক্তিকে প্রতিষ্ঠিত করতে তাঁর স্বামী জিয়াউর রহমানের অসমাপ্ত কাজটুকু তিনি ভালোভাবেই সেরেছেন। রাজনীতি করতে হলে জোটের মিত্রকে সর্বাত্মক সহযোগিতার অনন্য নজির গড়েছেন তিনি।

২০০১ সালে চারদলীয় জোট ক্ষমতায় এলে খালেদা জিয়া দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন। এবার অবশ্য রাজনীতির নাগাল পুরোটা তাঁর হাতে থাকেনি। সরকারের সমান্তরালে হাওয়া ভবন থেকে আরেক সরকার চলে। বিরোধীদল আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিতে এ সময়ে ২১শে আগস্টের মতো ঘটনা ঘটানো হয়। দেশ দুর্নীতিতে টানা চারবার চ্য‍াম্পিয়ন হয়। শুধু তাই না, একযোগে দেশের ৬৩ জেলায় বোমা হামলার মতো ঘটনা ঘটে।

দেশের অরাজক পরিস্থিতির দায় তাঁর ওপর বর্তায় বটে, তবে তার মাশুল তিনি ভালোভাবেই দিয়েছেন। আওয়ামী লীগ খালেদা জিয়া ও তার দলের ওপর চরম খড়গহস্ত ছিল। টানা ১৬ বছর জেল-জুলুমে বিএনপির নেতাকর্মীরা দিশেহারা ছিল।

 
২০২৪ সালের ৫ আগস্টের পর আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। বিএনপি, জামায়াতসহ অন্যান্যদের সুসময় চলে আসে। আওয়ামী লীগ ছাড়া বাকিরা রাজনীতির মাঠে নির্বাচনী দৌড়ঝাঁপে ব্যস্ত। এমন পরিস্থিতিতে তাঁর মৃত্যু দলটির জন্য বড় ধাক্কা। তবে সেটা সামলাবার সক্ষমতা বিএনপির আছে। একসময়ের অনভিজ্ঞ তারেক এখন যথেষ্ট পরিণত। আগের মতো ভুল তিনি করবেন না ধারণা করি।

সবশেষ অবস্থায় খালেদা জিয়া স্বাভাবিক চিন্তার মানুষ ছিলেন। বলা যায়, সমালোচনার ঊর্ধ্বে অবস্থান করেছেন। সেজন্য দেখা যায় তাঁর একসময়ের ঘোর বিরোধী আওয়ামী লীগের নেতাকর্মীসহ সাধারণ সমর্থকরা তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়ার দল বিএনপি বিজয়ী হওয়ার সমূহ সম্ভাবনা আছে। এ বিজয় দেখে যেতে পারলেন না তিনি, তারপরও জাতি তাঁকে তাঁর ভালো কাজগুলোর জন্য মনে রাখবে আশা করা যায়।
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৫৪
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ ইলিশ

লিখেছেন ইসিয়াক, ২৯ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:২৬


ইলিশ!ইলিশ!! রূপালী ইলিশ, কোথায় তোমার দেশ? 
ভোজন রসিকের রসনায় তুমি তৃপ্তি অনিঃশেষ। 

সরষে- ইলিশ, ইলিশ-বেগুন আরও নানান পদ
যেমন তেমন রান্না তবুও খেতে দারুণ সোয়াদ

রূপে তুমি অনন্য ঝলমলে ও চকচকে।
যে... ...বাকিটুকু পড়ুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।

লিখেছেন রাবব১৯৭১, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:০৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গত এক দশকে ব্যাপক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যা দেশের অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর মধ্যে... ...বাকিটুকু পড়ুন

অদৃশ্য ছায়া: সমুদ্রের সাক্ষী

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৬



ঢাকার বনানীর সেই ক্যাফেতে বৃষ্টির শব্দ এখন আরও তীব্র। আরিয়ান তার কফির মগে আঙুল বোলাচ্ছিল, তার চোখ দুটো ক্লান্ত কিন্তু তীক্ষ্ণ। সাঈদের দিকে তাকিয়ে সে নিচু গলায় বলতে শুরু করল,... ...বাকিটুকু পড়ুন

'মানবাধিকার' (অণু গল্প)

লিখেছেন আবু সিদ, ২৯ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:২৪

'মানবাধিকার' একটা এনজিও। তারা বিদেশী সহায়তা নিয়ে মানুষ, বন্যপ্রাণী ও পরিবেশ সুরক্ষায় কাজ করে। আজ তারা একটা বড় সমাবেশ করছে প্রেসক্লাবে। সমাবেশে সাংবাদিকসহ নানান পেশার মানুষ অংশ নিয়েছে। টিভি সাংবাদিকেরা... ...বাকিটুকু পড়ুন

শুধু দ্বিতীয় রিফাইনারি (ERL-2) টা করে দেখান , সবার মুখ বন্ধ হয়ে যাবে !

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:৫০


গতকাল নাটকীয়তায় ভরা একটা দিন আমরা পার করলাম । রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যেন ঝড় বয়ে গেল। পুরো সোশ্যাল মিডিয়া যেন দুই ভাগে ভাগ... ...বাকিটুকু পড়ুন

×