somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাখাওয়াত হোসেন  বাবন
ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে "আমার কবিতা নামে" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

বলাৎকারের পর বিয়ে কোন শাস্তি নয় বরং পুরস্কার

১৬ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গত ০১ লা নভেম্বর, ২০২২ সালে ব্লগ লিখে ছিলাম , যার হেড লাইল ছিলো , মূল্য বাড়িয়ে অর্থ পাচার করা হয় আবার কর ফাকি দিতে মূল্য কমিয়ে আমদানি করা হয়! সবই চলে উন্নয়ন বাবার আমলে !

এর ও আগে লিখেছিলাম, মানুষ এখন আর ব্যাংকে টাকা রাখবে না, বাধ্য হয়ে খরচ করে ফেলবে, নয়তো মাটির ব্যাংকে জমা করবে


যারা পড়েন নাই , ইচ্ছে হলে পড়তে পারেন । লেখাগুলোর মূল উদ্দেশ্য ছিলো , বাংলাদেশের অর্থনীতি ও ব্যাংকিং সেক্টর নিয়ে যারা ছিনিমিনি খেলছে তাদের শিরদাঁড়ায় আঘাত করা । সরকারকে ম্যাসেজ দেওয়া যে, আমাদের অর্থনীতি ভুল পথে হাঁটছে । একজন সচেতন নাগরিক ও ব্লগার হিসাবে এর বেশি কিছু করার অধিকার বা ক্ষেমতা আমাদের নেই ।

উক্ত ব্লগে - উপদেশ হিসেবে লিখেছিলাম "এখনো সময় আছে , ব্যাংকিং খাতে সুদের মাত্রা পুন:নির্ধারণ করা হোক । সঞ্চয়পত্র বিনা শর্তে বিক্রি করা হোক । সঞ্চয়পত্র ক্রয়ের টাকা বৈধ ঘোষুন করা হোক । তাহলে দেখবেন, টাকা উপচে পরছে । অর্থ পাচার কমে আসবে। ঋণের গ্রহণের মতো আইএমএফ ও বেশি ভালো না । ঋণ গ্রহণ করলে তা পরিশোধ করতে হবে । রিজার্ভ থেকে ৭.২ মিলিয়ন গায়েবের কথা তারাই প্রকাশ করেছিলো । সময় থাকতে সঠিক সিদ্ধান্ত নিন । তা না হলে . আইএমএফ এর শর্তের চাপে দেশের জনগণ ভর্তা হয়ে যাবে।"

গতকাল বাংলাদেশ ব্যাংক একই সিদ্ধান্ত গ্রহণ করেছে । অর্থাৎ বেধে দেওয়া সুদের হার থেকে বের হয়ে আসতে বাধ্য হয়েছে । আবারো বলি , "যে কোন দেশের উন্নয়ন নির্ভর করে , সে দেশের জনগণের সঞ্চয় প্রবণতার উপর । " অথচ গত ১০ বছর পরিকল্পিত ভাবে, ভুল নীতি চাপিয়ে দিয়ে জনগণের সঞ্চয় প্রবনতাকে ভেঙ্গে ফেলা হয়েছে । ফলে পঙ্গু হয়ে গেছে দেশের অর্থনীতি । প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের উপর ভর করে অক্সিজেন মাস্ক লাগিয়ে কোন রকম লাইফ সাপোর্টে টিকে আছে দেশের বর্তমান অর্থনীতি । দেশের বর্তমান প্রকৃত রিজাভের পরিমাণ আসলেই কতো তা কেউ জানে না । তবে, ব্যাংকিং সেক্টরে নতুন সিদ্ধান্তের ফলে, অবস্থার উন্নতি হবে বলে আশা করি । সিদ্ধান্তটি দেরিতে হলে ও ফলদায়ক হবে ।

অর্থনীতি না বুঝে ও অর্থনৈতিক বোদ্ধা সেজে যারা নিজেদের স্বার্থে ইচ্ছে মতো দেশের ব্যাংকিং সেক্টরের ১২ টা বাজিয়ে দিয়ে দেশ ও জনগণকে পথে বসিয়ে দিয়েছে । তাদের মুখোশ খুলে দেওয়ার প্রয়োজন নেই এরা সবাই পরিচিত মুখ । সবাই তারা সবাই সুবিধা ভোগী । অর্থনীতি না বুঝে ও সরকারকে ভুলে বুঝিয়ে ভুল নীতি গ্রহণ করার ফলে সব চেয়ে বেশি ক্ষতি গ্রস্ত হয়েছে দেশের জনগণ ও দেশের অর্থনীতি । অন্যদিকে পাচার হওয়া অর্থ দিয়ে কানাডা , ইউরোপ,যুক্তরাজ্যে , দুবাইয়ে বাড়ি গাড়ি কিনে আয়েসি জীবন সাজিয়ে নিয়েছে একটা শ্রেনী।

অন্যদিকে দেশে মুদ্রাস্ফীতি বৃদ্ধির সাথে সাথে দেশের জনগণ নেমে গেছেন দরিদ্র সীমার শেষ পর্যায়ে । এ দায় কাদের ? এ দায় কারা নিবে ? "বলাৎকারের পর বিয়ে কোন শাস্তি নয় বরং পুরস্কার " যাদের ভুল সিদ্ধান্তের ফলে দেশের হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেলো , তারা কি শাস্তির আওতায় আসবে না ? নাকি পলিসি মেকারেরা সব কিছুর উর্ধ্বে ? আমরা অর্থনীতিবিদ না হয়েও যদি , রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নের সূত্রটা বুঝতে পারি তাহলে প্রশ্ন হচ্ছে, তারা কেন বুঝেন নাই ? আজ ১০ বছর পর কেন দেশের ব্যাংকিং সুদ নীতি পরিবর্তন করতে হলো ?


সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:০১
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Humans are (not) from Earth-রূপের বৈচিত্র্য ও আঞ্চলিক প্রোগ্রামিং

লিখেছেন শেরজা তপন, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৩

প্রশ্ন ও প্রারম্ভিক জিজ্ঞাসাঃ
আমাদের মনে কি এমন প্রশ্নের উদয় হয় না যে,"আমরা যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের অবয়ব, গায়ের রঙ, চুল কিংবা পুরুষদের মুখের দাড়ি-গোঁফের দিকে তাকাই, তখন এক অদ্ভুত... ...বাকিটুকু পড়ুন

শরীফ থেকে শরীফা ইস্যু কেন চাঙা হচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ৩:১৭


দেশে ট্রান্সজেন্ডার ও সমকামী ইস্যু নিয়ে জল ঘোলা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমকামী ইস্যুতে একের পর এক বহিষ্কারের ঘটনার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে দুই... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

×