somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বরষার প্রথম প্রহর

২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অবশেষে দেখা মিলল বহু কাঙ্খিত স্বস্তির বৃষ্টির । এক পশলা বৃষ্টিই যেন বুলিয়ে দিল শান্তির পরশ। এর ফলে কমতে শুরু করেছে তাপমাত্রা । আজ শনিবার রাত ৮টার দিকে গুলশান, মিরপুর, ফার্মগেট ও কাওরান বাজারসহ রাজধানীর বেশ কয়েকটি এলাকায় বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া অধিদফত নিশ্চিত করেছে।

গতকাল শুক্রবার মুন্সিগঞ্জ, ভোলা, পটুয়াখালী, টাঙ্গাইল ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়। এসব এলাকায় অনেকেই রাস্তায় এবং বাড়ির ছাদে বৃষ্টিতে ভিজে উল্লাস করে।

গত বৃহস্পতিবার ঢাকায় ৫৪ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়। এর আগে ১৯৬০ সালের ৩০ এপ্রিল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস। আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ঢাকার তাপমাত্রা ছিল ৫৪ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। এদিন ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ৪০.২ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৪ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড হয়। ২০০৯ সালে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৩৯.৬ ডিগ্রী সেলসিয়াস। এর আগে ঢাকায় সবচেয়ে বেশি তাপমাত্রা হয়েছিল ১৯৬০ সালের ৩০ এপ্রিল, ৪২ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস। এ ছাড়া ১৯৮৭ সালের ৪ এপ্রিল ঢাকায় ৩৯ দশমিক ৫ ডিগ্রী, ১৯৮৮ সালের ১৩ এপ্রিল ৩৯ ডিগ্রী, ১৯৯২ সালের ১১ এপ্রিল ৩৯ দশমিক ২ ডিগ্রী এবং ১৯৯৫ সালের ২০ এপ্রিল ৩৯ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা হয়েছিল। দেশের সর্বোচ্চ তাপমাত্রাও বৃহস্পতিবার বৃদ্ধি পেয়ে রেকর্ড হয় যশোরে ৪২.৪ ডিগ্রী সেলসিয়াস।

এবার অতীতে সব রেকর্ড ভঙ্গ করে সব জেলায় সমান্তরালে তাপমাত্রা বেড়েই চলছে। এবার একই সঙ্গে প্রতিযোগিতামূলকভাবে দেশের সর্বত্র বৃদ্ধি পেয়েই চলেছে তাপমাত্রা। ২০০৯ সালে দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ৪৩ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড হয়। ২০০৮ সালের এপ্রিলে সারাদেশের তাপমাত্রা যশোরে ৪২ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড হয়। এর আগে যশোরে ১৯৬০ সালের ৩০ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪৩ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস। ১৯৮৯ সালে বগুড়ায় ৪৪ ডিগ্রী এবং ১৯৯৫ সালের ২০ এপ্রিল রেকর্ড হয়েছিল ৪২ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড রয়েছে ৪৫ দশমিক ১ ডিগ্রী সেলসিয়াস। ১৯৭২ সালের ২৮ মে রাজশাহীতে এ তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগে যশোরে ১৯৬০ সালের ৩০ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪৩ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস। ১৯৯৫ সালের ২০ এপ্রিল রেকর্ড হয়েছিল ৪২ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড রয়েছে ৪৫ দশমিক ১ ডিগ্রী সেলসিয়াস। ১৯৭২ সালের ২৮ মে রাজশাহীতে এ তাপমাত্রা রেকর্ড করা হয়।

এদিকে, আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস আগের মত এবারও বিপরীতমূখী হবেনা বলেই আমরা আশা করছি।
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×