আমরা ১০০ জন বদলে যাওয়া চ্যাম্পিয়নদের পরিচয় করে দিতে চাই আপনাদের সাথে। এরা একেকজন ছিলেন চেইন স্মোকার, কিন্তু নিজের মনের সাথে, শরীরের সাথে যুদ্ধ করে তারা আজ বিজয়ী। যারা ধুমপান করেন না, তাদের এই যুদ্ধকে বুঝতে একটু কষ্ট হবে। কিন্ত যারা ধুমপান ছাড়ার চেষ্টা করছেন, কিন্তু পারছেন না, তারা কিন্তু সহজেই বুঝতে পারবেন ধুমপান ছেড়ে দেয়া কত কঠিন। যাই হোক যারা কষ্ট করে সফলতার মুখ দেখেছেন, এক বছরের বেশী ধুমপান ছেড়ে দিয়েছেন তাদের আমরা চ্যাম্পিয়ন অব চেঞ্জ হিসেবে অভিহিত করতে চাই। বছর শেষে আমরা এই ১০০ জন বদলে যাওয়া চ্যাম্পিয়নদের খুজে বের করতে চাই। তাদের কাছ থেকে ধুমপান ছেড়ে দেয়ার সফলতার কাহিনী শুনতে চাই। যারা ধুমপান ছাড়তে চান তারা ব্যক্তিগত ভাবে তাদের সাথে যোগাযোগও করতে পারবেন।
আজ আমি আপনাদের সাথে পরিচয় করে দিব মো:হাফিজুল ইসলাম ইসলাম যিনি চ্যম্পিয়ন অব চেঞ্জ ০০১ নির্বাচিত হয়েছেন। ২১ বছর আগে বন্ধু-বান্ধবের হাত ধরে সেই যে ধুমপান করতে শিখেছেন, তা ছাড়তে সময় লেগেছে ১৮ বছর। ধুমপানের কারনে তার স্ত্রী-সন্তানের সাথে সম্পর্ক খারাপ হয়েছে। ২০০৯ সালে তিনি সিদ্ধান্ত নেন তিনি আর ধুমপান করবেন না। তিনি নিজে একজন উন্নয়নকর্মী, সমাজের এইচআইভির জন্য ঝুকিপূর্ণ মানুষদের জন্য তিনি কাজ করেন। অন্যকে এইচআইভি থেকে বাচাতে গিয়ে তিনি নিজেই উপলদ্ধি করলেন ধুমপানের কারনে তিনি নিজেই ক্যান্সার সহ হাজারো রোগের জন্য ঝুকিপূর্ন হয়ে উঠছেন। তিনি সিদ্ধান্ত নিলেন, ধুমপান ছেড়ে দিবেন। কিন্তু ধুমপান ছেড়ে দেয়া কি এতো সহজ? কিন্তু তিনি নিজেকে বোঝালেন, দেশকে বদলানোর জন্য তিনি এনজিওতে চাকরী নিয়েছেন, অথচ নিজেকে বদলাতে পারছেন না, তা হতে পারে না। একদিন সত্যি সত্যি তিনি ধুমপান ছেড়ে দিলেন। ধুমপান ছাড়ার পর তিনি দেখতে পেলেন, এই সিদ্ধান্তের কারনে তার প্রতি সংসারের সবার শ্রদ্ধা বেড়ে গেল। বন্ধুরা ভেবেছিল, কিছুদিন পরেই হয়তো ব্যাক টু দি প্যাভিলিয়ন। কিন্তু না, তিনি যখন ধুমপান ছেড়ে দেয়ার এক বছর পূর্তি পালন করলেন, তখন বন্ধুরা তাকে শ্রদ্ধা জানাতে থাকলেন।
আসুন, হাফিজুল ভাইকে আমরাও শ্রদ্ধা জানাই, তার এই মহতি উদ্যোগের জন্য।
http://www.facebook.com/hafijul.islam.7
আপনাদের কাছাকাছি যদি আরো কোন বদলে যাওয়া চ্যম্পিয়ন থেকে থাকে তাহলে তাদের নিম্নের ঠিকানায় যোগাযোগ করতে বলবেন।
[email protected]
আলোচিত ব্লগ
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন
=ব্যস্ত নাকি তোমরা সবাই=
১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।