ইচরে পাকা যাদের বলে তাজুল ইসলামের নাম তাদের মধ্যে ছিল। কারন ক্লাস এইটে উঠেই ধুমপানের সাথে তার পরিচয় ঘটেছিল। তারপর তার সাথে ৩২ বৎসর একত্রে বসবাস। পরবর্তীতে যখন সত্যি সত্যি বিয়ে করলেন তখন স্ত্রী সতিনের সাথে ঘর করতে চাইলেন না। অগত্যা বউয়ের সাথে চললো লুকোচুরি। পরে ছেলে-মেয়েরা মায়ের সাথে জোট বেধে বাবার বিরুদ্ধে করলেন অসহযোগ আন্দোলন। কিন্তু বিশ্ব বেহায়ার মতো টিকে থাকলেন তাজুল। একসময় নিজেই ভাবতে লাগলেন আর কতো বেহায়ার জীবন যাপন করবেন। অগত্যা নিজেই চেষ্টা করলেন, কিন্তু ধুমপান ত্যাগ কি এতো সোজা। সুতরাং ছেলে-মেয়েদের সাথেও চললো মিথ্যা বলা। এক সময় হাপিয়ে উঠলেন। কিন্তু নির্ভরশীলতার কাছে হার মানলেন। তবে হতাশ হলেন না। হঠাৎ দেখা হলো তার সিগারট গুরুর সাথে। গুরুকে দেখে ভাবলেন, সিগারেট খেতে খেতে ধুমপান ছাড়ার উপায় নিয়ে আলোচনা করবেন। কিন্তু গুরুর কথা শুনে হার্টবিট বন্ধ হওয়ার উপক্রম হলো। গুরু নাকি একমাস ধরে ধুমপান করছেন না। তিনি শপথ করেছেন, বাকী জীবন ধুমপান ছাড়াই কাটাবেন। গুরুকে শ্রদ্ধা জানাতে তিনিও শপথ নিলেন তিনিও আর সিগারেট খাবেন না। নিজের ও গুরুর জন্য কিনা সিগারেট দুরে ফেলে দিলেন। নিজেকে আবিস্কার করলেন অন্য ভূবনের মানুষ হিসেবে। দিনটি ছিল ২০১০ সালের ৭ ই জুন অর্থাৎ দুই বছরের বেশী হতে চললো তিনি ধূমপান ছেড়ে দিয়েছেন। তাজুল ভাই এখন কেয়ার বাংলাদেশে সুবিধা বঞ্চিত মানুষের জীবন মান উন্নয়নের জন্য কাজ করছেন। আসুন এই "চ্যাম্পিয়ন অব চেঞ্জ" কে আমরা সেলুট জানাই।
Click This Link
আলোচিত ব্লগ
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন
=ব্যস্ত নাকি তোমরা সবাই=
১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।