প্রজার জীবন থেকে মুক্ত রাজা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আবুল কালাম আজাদ রাজা সাটুরিয়ার অধিবাসী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উনিশতম ব্যাচের ছাত্র। পিতা-মাতা জীবিত না থাকায় কলেজ পর্যন্ত ছিলেন চাচাদের অধীন। বিশ্ববিদ্যালয়ে ঢুকে তিনি হয়ে পড়েন স্বাধীন। বাড়ি থেকে অফুরন্ত অর্থনৈতিক সহায়তা থাকায় যা খূশী করা সম্ভব হয়ে উঠে তার পক্ষে। ঠিক এমনি সময়ে তিনি ধুমপানে আসক্ত হয়ে পড়েন।ধুমপান করেন অথচ রাজার প্যাকেট থেকে সিগারেটের শলাকা নেননি এমন বন্ধু জাহাঙ্গীরনগরে পাওয়া যাবে না। সেজন্য তার নামই হয়েছিল বন্ধু রাজা। ১৯৯২ সালে দিনে দুই শলাকা শুরু হলেও ২০১০ সালে এসে তা দুই প্যাকেটে স্থির হয়। এ বছরের প্রথম দিকে তিনি বিভিন্ন শারিরীক সমস্যায় ভুগে ধুমপান ছাড়ার চেষ্টা করেন। কিন্তু দুই দিনের বেশী টিকতে পারেন না। সিগারেটের কাছে জিম্মি হয়ে পড়েন। অবশেষে একই বছরের শেষে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন। ডাক্তার তাকে কড়া ভাবে বলে দেন, হয় সিগারেট ছেড়ে ওষুধ খাবেন, অন্যথায় প্রেসক্রিপশন ছিড়ে ফেলে দিবেন। স্ত্রী-সন্তানকে বলে দেন গার্ড দেয়ার জন্য, সে যেন সিগারেট না খেতে পারে। সিগারেট ধরে রাজা একসময় "রাজা" হতে চেয়েছিলেন, আজ সিগারেটের কাছে জিম্মি হয়ে তাকে প্রজার জীবন যাপন করতে হচ্ছে। তিনি এ থেকে মুক্তি চান। অবশেষে তিনি শপথ করলেন নভেম্বর ২০১০ সাল থেকে তিনি আর ধুমপান করবেন না। রাজা তার প্রতিজ্ঞা রক্ষা করে চলেছেন দুই বছর ধরে। আসুন আবুল কালাম আজাদ রাজাকে আমরা অভিবাদন জানাই।
৩টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন
=ব্যস্ত নাকি তোমরা সবাই=
১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।