somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হায়দারঃ একজন দেশ প্রেমিক ছাত্র নেতার নাম

১১ ই নভেম্বর, ২০১২ রাত ১০:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এসএসসি পাস করার পর নিজেকে হঠাৎ করেই বড় বলে মনে হল হায়দারের। এসময় পরিবারের লোকজনের চোখ এড়িয়ে তিনি ধুমপানের হাতে খড়ি নেন। কিন্তু কিছু দিনের মধ্যেই প্রতিবেশীরা আবিস্কার করলো হায়দারের ধুমপানে বেশ আসক্তি হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন তিনি। ছাত্র রাজনীতির টেনশনের সময়গুলোতে প্রতি দিন গড়ে ৩০-৩৫টি সিগারেট খেয়েছেন। এমনিতেই তালপাতার সেপাই তার উপর ধুমপানের অনিবার্য ফল ক্ষুধা মন্দার কারনে স্বা্স্থ্যের অবস্থা তখন শোচনীয়। প্রায়ই ছোট খাট অসুখে ভুগেন। অগত্যা ধুমপান ছাড়ার চেষ্টা করেন, কিন্তু ধুমপান তাকে ত্যাগ করতে রাজী হননি। অগত্যা কি আর করা, দিনে দিনে শলাকার পরিমান বাড়তেই থাকলো। ছাত্র নেতাদের সিগারেট যেহেতু ভুতে যোগায়, কাজেই নো চিন্তা ডু ফূর্তি। কিন্তু একদিন সব কিছুই উলট পালট হয়ে গেল।
বাসায় টিভিতে মাদকাসক্তদের নিয়ে একটি অনুষ্ঠান দেখতে ছিলেন। দেখলেন হিরোইন আসক্তদের জীবন। তাদের কোন আশা নেই, দেশের প্র্রতি কোন দায়িত্ব নেই। মাদক নিতে নিতেই একদিন পৃথিবী ছেড়ে দেবেন। হায়দারের শরীর দিয়ে একটি বিদ্যুৎ স্রোত বয়ে গেলে। নিজেকে কল্পনা করলেন মাদক আসক্তদের সাথে। ধুমপায়ে আসক্তি আর হিরোইনে আসক্তি খুব বেশী পার্থক্য আছে কি? ভবিষ্যতে যে একজন রাজনীতিবিদ হবে সে কেন ধুমপানের কাছে আত্মসর্মপন করবে। তাছাড়া বাকীতে সিগারেট খেয়ে তিনি দোকানদারের প্রতি অনেক অন্যায় করছেন। তিনি ঠিক করলেন, ধুমপান ছেড়ে দেবেন। মাস্টার্সে পড়া অবস্থায় তিনি যখন ধুমপান ছেড়ে দেন তিনি তখন বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সম্পাদক। তিনি মনে করেন, নিজেকে যে পরিবর্তিত করতে পারবে না, সে দেশেরও পরিবর্তন আনতে পারবে না। নিজের জীবনে তিনি স্থায়ী পরিবর্তন আনতে পেরেছেন। গত আঠার বছর তিনি ধুমপান করেন নি। আসুন এই মহান দেশ প্রেমিক "চ্যাম্পিয়ন অব চেঞ্জ" কে আমরা শ্রদ্ধা জানাই।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×