সন্ধা বেলা মনির সিগারেট খাবে কিন্তু তার কাছে ম্যাচ ছিল না। এদিকে আবার চলছে লোডশেডিং। হঠাৎ দূরে দেখা গেল একজন জ্বলন্ত সিগারেট নিয়ে আসছে। মনির তার দিকে এগিয়ে গেলেন। বললেন, ভাই আগুনটা একটু দেখি। আগুন দেয়া তো দূরের কথা, লোকটি বলে উঠলো, "এই তুই মনির না, হারামজাদা তোর এতো অধপতন। শিক্ষকের কাছে চাস সিগারেটের আগুন।" মনিরের চিতার বেগে দৌড় দেখে স্যার আফসোস করলেন. পড়াশোনা করিস না ভাল কথা ঠিকমতো দৌড়টা শিখলেও তো উথান্ট বল্টের নাম আর কষ্ট করে উচ্চারন করতে হতো না। ক্লাস নাইনে উঠে মনির ধুমপান শুরু করেছিল, তার অবসান করতে লেগেছিল ২২ বছর। প্রথম বার রাজশাহী ইউনিভার্সিটিতে সমাজবিজ্ঞানে পড়াশোনা করতে করতে সমাজের জন্য কিছু করার মানসিকতা নিয়ে ধুমপান ছাড়ার চেষ্টা করেন। কিন্তু ধুমপান ছাড়তে চাইলেও ধূমপান তাকে ছাড়ে নি। প্রেম করে বিয়ে করার অপরাধে ফেরারী জীবন যাপনের সময় দ্বিতীয় বার চেষ্টা করেন। কিন্তু ফলাফল বিপরীত, ধূমপান বেড়েছে। শেষবার চেষ্টা করেন, অভাবের সংসারে ছেলেমেয়েদের জন্য ছোট ছোট আব্দার রক্ষা করার জন্য। এইবার তিনি সফল হন। ২০০৪ সালে তিনি চিরতরে ধূমপান ছেড়ে দেন। মনিরের শত্রুরাও কল্পনা করেনি মনির সিগারেট খাওয়া ছাড়তে পারবে। অথচ শত্রুর মুখে ছাই দিয়ে সে অসম্ভবকে সম্ভব করেছে। আসুন এই মহতী বীরকে আমরা শ্রদ্ধা জানাই।
জামালপুরের সন্তান মনির ২০১৩ সালে ধূমপান ত্যাগের ৯ বছর পূর্তি উদযাপন করবেন। আপনারা যদি কেউ এক বছরের বেশী ধূমপান ত্যাগ করে থাকেন তাহলে আপনারাও এই মহতী উৎসবে আমন্ত্রিত। আসছে ৫ই জানুয়ারী প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথমবারের মতো "ধূমপান ত্যাগের বর্ষপূর্তি উদযাপন ২০১৩"। উক্ত অনুষ্ঠানে আপনাদের সহযোগীতা কামনা করি।
Click This Link
আলোচিত ব্লগ
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন
=ব্যস্ত নাকি তোমরা সবাই=
১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।