ব্লগে লেখালেখি করার ইচ্ছা ছিল,অনেকদিনের|কিন্তু কেন জানি,এতদিন লেখা হয়ে ওঠেনি|তাই এতদিন ফেসবুকেই লেখালেখি করতাম|
হঠাৎ আমার এক বন্ধু বললো,তুমি তো ব্লগে লেখালেখি করতে পারও|আমি বললাম,আমার তো ব্লগে কোন আইডি নেই|বন্ধু বললো,আমার সামুতে দুইটা আইডি আছে|তুমি একটা নিতে পারও|পরে তুমি আইডি খুললে, আমাকে ফেরত দিয়ে দিও|এই সুযোগটি, আমি হাতছাড়া করতে চাইলাম না|আমি ওর আইডি নিয়ে প্রায় দু মাস লেখালেখি করলাম|পরে নিজেও এই আইডি খুলে ফেলি|
কিন্তু,সামুর এত নিয়ম কানুন,আমি আগে জানতাম না|যে আইডি খুলেই প্রথম পাতায় লেখা যায় না|তাই আর কি করা|আবারও অপেহ্মা . . .
অবশেষে দীর্ঘ ২৩ দিন পর,প্রথম পাতায় লেখার সুযোগ পেলাম|আমি এ কয়েকমাস ব্লগে থেকে দেখেছি|প্রথম পাতায় লেখার সুযোগ পেতে অনেকের ২-৩ মাস পর্যন্ত সময় লেগেছে| আমি ভেবেছিলাম আমারও হয়তো ঐ রকমই সময় লাগবে| কিন্তু,আমি এত তাড়াতাড়ি প্রথম পেজে লেখার সুযোগ পাবো,ভাবতেই পারিনি| এজন্য ধন্যবাদ, সামুর মডারেটারদের,এত তাড়াতাড়ি প্রথম পেজে লেখার সুযোগ দেওয়ার জন্য|আমার মন এখন বলছে,আমিও জেনারেল হইলাম . . . .
ফেসবুকে অনেকেই লেখা পড়ে আবার না পড়ে লাইক দেয়|আমার মনে হয় ব্লগে যারা আসে তারা, লেখা পড়ার জন্যই আসে এবং লেখা সর্ম্পকে তাদের কমেন্টস পড়তেও ভাল লাগে|
সামুতে লেখালেখির জন্য, সামুর সব সদস্যদের কাছ থেকে উৎসাহ,অনুপ্রেরনা,সহযোগিতা ও গঠনমুলক সমালোচনা আশা করছি|
ধন্যবাদ সবাইকে,ধন্যবাদ সামুকে . . . . . . . .
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



