অনন্ত পথ ধরে চলেছোতুমি,
একা,সঙ্গীহীন|
চারদিকে অন্ধকার আর শূন্যতা,
মাঝে মাঝে ঝিঁ ঝিঁ পোকার শব্দ
তোমায় চমকে দিচ্ছে,
ভয়ে দুরু দুরু কাঁপছে তোমার বুক|
সেদিকে তোমার খেয়াল নেই|
বিরহে মনটা তোমার বিষে গেছে,
রাতের সৌন্দর্য্য,ফুলের গন্ধ তোমার চোখে আর ধরা দেয় না|
ফিরানোর চেষ্টা করেও ফেরাতে পারিনি তোমায়|
চলছি তোমার পিছু পিছু ছায়ার মত অন্ধকারের মাঝে|
একাই চলেছো তুমি, তোমার গন্তব্য,
যেখানে খুঁজে পেয়েছো তুমি কল্পিত সুখ আর ছন্দহীন ভালবাসা|
ফিরে তাকানোর সময় নেই তোমার|
তবুও আমি চলছি
তোমার সাথে,
ঝিঁ ঝিঁ পোকার শব্দে অথবা বাতাসের ঘ্রাণে|

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



