তোমরা যারা এ প্লাস পাওনি , তারা মন খারাপ কর না| ভুলে গেলে চলবে না,
এ প্লাস না পেয়েও কিন্তু ভাল প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পাওয়া যায়|
আর তোমরা যারা এ প্লাস পেয়েছো,তারাও খুশিতে আত্নহারা হয়ো না|
আগামী দিনগুলোই বলে দিবে তোমরা এ প্লাস রেজাল্টকে কতটুকু কাজে লাগাতে পেরেছো|
ইতিমধ্যেই কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঠিক হয়ে গেছে|
তোমরা অবশ্যই ভালভাবে প্রস্তুতি নিয়েছো এতদিনে|
এ প্লাস পাও বা না পাও ভালভাবে পড়াশুনা চালিয়ে যাও|
ভাল প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পেলে,এ প্লাস না পাওয়ার দুঃখ থাকবে না|
আর যদি এ প্লাস পেয়ে,ভাল প্রতিষ্ঠানে পড়ার সুযোগ না পাও|
তাহলে কিন্তু তোমাদের দুঃখ আরও বেড়ে যাবে| সারাজীবন ধরে শুধু আফসোস করতে হবে|
বিজয়ের শেষ হাসিটা কিন্তু সেই হাসবে,যে মেডিকেল,ইন্জিনিয়ারিং অথবা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবে|
তাই তোমরা যারা এ প্লাস পাওনি,তারা মন খারাপ কর না|আর যারা এ প্লাস পেয়েছো তারা খুশিতে আত্নহারা হয়ো না| তোমরা উভয়ই ভালভাবে পড়াশুনা চালিয়ে যাও|
আর অপেক্ষায় থাক বিজয়ের শেষ মুচকি হাসি হাসার জন্য|
তোমরা যারা এ প্লাস পাওনি বা যারা পেয়েছো উভয়ের জন্যেই শুভকামনা রইল ।
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



