নেই কিছু দেবার মত, তবু কেন, হাত বাড়িয়ে থাক।
অনুভব করতে পারিনা আমি, তবু কেন, ইন্দ্রিয় গুলো সজাগ রাখ।
হৃদয়হীন, এ বন্ধ দরজায়,
তবু কেন, কড়া নাড়।
স্বপ্নহীন এ চোখে,
তবু কেন, চেয়ে থাক। কথা বলতে চাইনা আমি,
তবু কেন, কথা শুনতে চাও।
ভালবাসা দিতে চাইনা আমি, তবু কেন, অপেক্ষায় থাক।
তোমার খবর জানতে চাইনা আমি,
তবুও কেন, আমাকে জানাও। আমার কাছে তুমি কী চাও?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




