somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শামছুল ইসলাম
নিঃসীম নীল আকাশে পাখী যেমন মনের আনন্দে উড়ে বেড়ায়, কল্পনার ডানায় চড়ে আমিও ভেসে চলেছি মনের আনন্দে--রূঢ় পৃথিবীটাকে পিছনে ফেলে।

আত্মকথন ৩ঃ নিজেরে খুঁজি

১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধানমন্ডি লেকে কতদিন পর?

স্মরণের বালুকাবেলায় অনেক নুড়ি পাথরের ভীড়ে সময়টা হারিয়ে গেলেও স্মৃতিরা জ্বলছে মিটি মিটি করে মনের আকাশে স্নিগ্ধ এই সকালে-বলতে শুরু করলে পাতার পর পাতা ভরে যাবে। থাক সেসব কথা। সামনেই দেখতে পেলাম দু'টো পথ দু'দিকে বেঁকে গেছে-একটা মসজিদের দিকে, অন্যটা লেকের দিকে। মসজিদের দিকটা বোধ হয় নতুন করেছে, আমি কখনো যাইনি। চললাম সেদিকেই, কিছুদূর যেতেই দেখি একটা ফলকে শোভা পাচ্ছে চমৎকার কিছু কথাঃ

ছোট্ট পরিসরে, ছোট্ট প্রয়াস
ইট-পাথরের মাঝে বনায়ন অভিলাষ।


মোবাইলটা বের করে ক্লিক।

ছবি-০১


(ছোট্ট পরিসরে, ছোট্ট প্রয়াস
ইট-পাথরের মাঝে বনায়ন অভিলাষ।)


চলার পথের দু'পাশে সবুজের সমারোহ, চোখটা জুড়িয়ে গেল। দেখি একটা একটা লোক কোদাল দিয়ে গাছের পাশের বড় বড় মাটির ঢেলা ছোট করছে, আমি উৎসুক হয়ে দাঁড়াই। মাঝাড়ি গড়নের ফর্সা ভদ্রলোক, হাঁটুর উপর পর্যন্ত পকেটওয়ালা প্যান্ট, পায়ে কেডস। বিনীতভাবে জিজ্ঞেস করি,"আপনি কি গাছগুলো লাগিয়েছেন?"
উনি সরাসরি কোন উত্তর দিলেন না। একটু ঘুরিয়ে বললেন,"না ভাই, কত লোক কত কিছু বলে।"
বুঝলাম আমরা ভাল কাজ করতে না পারলেও তার সমালোচনায় পিছিয়ে নেই।
তাই আর কথা না বাড়িয়ে একটু দূরে গিয়ে ক্লিক।

ছবি-০২


(বনায়ন অভিলাষের রূপকার, নামটা জানা হয়নি)

রূপকার ভদ্রলোকের কথা ভাবতে ভাবতে সামনে এগিয়ে যাই - লেকের স্বচ্ছ জলের আয়নায় দেখি পাড়ের বিশাল সবু্জগাছ গুলো ঝুঁকে পড়ে নিজেদের দেখছে। লেকের পানি থির থির করে কাঁপছে, যেন কত কথা জলের সনে গাছের সবু্জ পাতার। ছবিতে সেই না বলা কথা অনুপস্থিত কিন্তু আমি যেন তা এখনো দেখতে পাচ্ছি।

ছবি-০৩



একটু কান পাতি, মৃদু বাতাসের বেগে কি কথা বলে চলেছে জল ও পাতা? যদি আমি বুঝতে পারতাম ওদের কথা !!!

ছবি-০৪



দূরে দৃষ্টি ছড়িয়ে দেই, দেখি রবীন্দ্র সরোবর, পাশেই ৮ নম্বর ব্রিজ। ওরাও জলে নেমেছে, সারারাত শেষে নিজেকে আবার নতুন করে দেখছে, সারা রাত্রির জমানো কত কথা যেন বলছে !!!

ছবি-০৫



লেকের পাড় ঘেষা বাড়িগুলোও গাছেদের সাথে পাল্লা দিয়ে লেকের স্বচ্ছ পানিতে উকি দিচ্ছে, নগরায়ন ও প্রকৃতি এক হতে চাচ্ছে !!!

ছবি-০৬



বড় বড় গাছগুলোর সাথে পাল্লা দিয়ে ৮ নম্বর রোডের মসজিদটা দেখা যাচ্ছে। লেকের পানিতে সেও ডুব দিয়েছে, সবার মতে সেও জলের সাথে সখ্যতায় মেতেছে !!! আজকের সুউচ্চ, সুরম্য এই মসজিদের সাথে জড়িয়ে কত না স্মৃতি - উপরে টিন আর পাশে বাঁশের বেড়ার সেই মসজিদে কতগুলো কিশোর বালক নামাজ পড়ার চেয়ে দুষ্টুমি করে কত না সময় কাটিয়েছে। অন্য একদিন সেই স্মৃতির পসরা বসাব।

ছবি-০৭



আরো কিছুটা এগিয়ে যাই, দেখি জাহাজমার্কা বাড়িটা তার হতশ্রী চেহারাটা নিয়ে লেকের জলে কি যেন একটা অভিযোগ জানাচ্ছে।
ও যেন বলছে, "আমাকে যখন তিল তিল করে সুন্দর করে গড়ে তোলা হচ্ছিল, তখন কোথায় ছিল কর্তৃপক্ষ?
কোথায় ছিলে তাদের নিয়ম-কানুন? মহৎ সৃষ্টিকে গলা টিপে মারতে তাদের কি একটুও হাত কাঁপে না?"

ছবি-০৮



বিষন্ন মনে আনাম র‍্যাংগসের পাশ দিয়ে রাস্তা পেরিয়ে ওপারে। ফুটপাতের উপর বাজার বসেছে, চলবে ৯ টা কি ১০ টা পর্যন্ত চলবে-প্রাতঃভ্রমণকারীরা অনেকেই এখান থেকে বাজার করে বাসায় ফেরে। আমিও দর-দাম করতে লাগলাম- মিনিট পাঁচেক আগের প্রকৃতি মানব কিছুক্ষণের মধ্যেই হয়ে গেল পুরোদস্তর সংসার মানব !!!!!


সর্বস্বত্ব সংরক্ষিত
মোঃ শামছুল ইসলাম
১৫ ই এপ্রিল, ২০১৬
ঢাকা।
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০০
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

সাবধান, এই ফলগুলো খাওয়ার আগে সচেতন হোন।

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:২২

আজ কথা বলব একটা ভিন্নধর্মী সচেতনার বিষয় নিয়ে।
আপনারা অনেকেই জানেন, আপেলের বীজ বিষাক্ত, বেশি পরিমাণে খেলে মানুষ মারা যায়। কখনও ভেবেছেন, কেন মারা যায়? ঘটনাটা আসলে কী?

এর মূলে আছে Amygdalin... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

×