'৬৮ তে তুমি,
আর '৯৯ তে বাবা,
চলে গেলেন ।
ভাবতে পারো তুমি,
একত্রিশটা বছর তোমাকে ছাড়া,
মুরগি যেমন আগলে রাখে তার বাচ্চাদের,
তেমনি আগলে রেখেছিল আমাদের,
কাউকে আনেনি সে,
সেই ঘরে,
সেটা তোমারই ছিল।
.
এতোটা বছরের জীবনে,
কিছুই হয়তো পাওনি,
একত্রিশটা বছর সে তোমাকে রেখেছে,
তার হৃদয়ের ভাঙ্গা তাজমহলে,
রাণী করে,
তাঁর দীনহীন সাম্রাজ্যে।
.
আজ দুজনে শুয়ে আজিমপুরে,
আমি আসি মাঝে মাঝে,
তোমাদের কিছুটা যদি নিতে পারি,
জীবনের পাথেয়ের সন্ধানে,
এক ভিখিরী সন্তান আমি।
.
কামনা করি,
ওপারের জীবনে,
বেহেশতে,
সুন্দর পালঙ্কে যেন দেখা হয় তোমাদের,
দীর্ঘ বিচ্ছেদ যেন ভরে যায় খুশিতে ।
.
১ সেপ্টেম্বর ২০১৮
মো: শামছুল ইসলাম
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




