somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাদলা দিনের একটানা সুর, বৃষ্টি পড়ে টাপুর-টুপুর

০৪ ঠা আগস্ট, ২০২০ বিকাল ৫:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মেঘের গুরু গুরু ছিল না। শ্রাবণের দম বন্ধ করা গরমে নিশ্চল প্রকৃতি। কালো মেঘে ঢাকা আকাশ। সকালে ওঠেই দেখেছি । তারপর একটা হালকা ঘুম দিয়ে নাস্তা সারলাম । বেলা গড়িয়ে যায়। বৃষ্টির দেখা নেই। তারপর সে আসলো। সমস্ত প্রকৃতিকে ছুঁয়ে - বাড়ি, রাস্তা ভিজিয়ে আমার ছোট্ট বারান্দায়। বারান্দার লোহার গ্রিলের ভিতর দিয়ে মোবাইলে কিছু ছবি তুলি। কিন্তু বৃষ্টির ধারাপতন, শব্দ তো ছবিতে নেই - আছে আমার হৃদয়ে। সেই হৃদয়ে কাছে গিয়ে দেখি, সে ফিরে গেছে একটা ছোট্ট মাঠে। যেখানে বৃষ্টি হলেই কলোনীর ছোট্টবেলার বন্ধুরা নেমে পড়তাম ফুটবল নিয়ে। ঘড়ির কাঁটা তখন থেমে যেত। স্লাইডিং করে বল দখলের সেই মজার খেলার কথা আজ শুধুই স্মৃতি। ইচ্ছে করে ফিরে যাই সেই পানি থই থই মাঠে। খেলার সাথীদের নিয়ে ভিজি ঝুম বৃষ্টিতে।
.
মন চাইলেও সবাই আর এখন একত্র হতে পারবো না। মামুন- রতন ভাই বিদেশে, খোকন ঢাকার বাইরে, ফরিয়াদ-মুর্শেদ সাভারে, বল্টু মিরপুরে, কচি-সজল কলাবাগানে, অংশু উত্তরায়, অলিভ বিদেশে, সবার প্রিয় খুশু ভাই সাভারে। সবাইকে একত্র করে বৃষ্টিতে ভেজা, সত্যি খুব কঠিন । আর ফরহাদি-টিটু ভাইকে তো কোন দিন আর ডেকেও পাব না। এমন দূরদেশে ওরা দুজন পাড়ি জমিয়েছে, কোন দিনও আর ফিরবে না। ফরহাদির সাথে কত স্মৃতি। টিটু ভাইয়ের চারিদিকে গোল হয়ে আমরা বসতাম। দস্যু বনহুর, দস্যু বাহরামের রোমাঞ্চকর সব গল্প গোগ্রাসে গিলতাম। তখনও ওইসব বই বাসায় পড়ার অনুমতি ছিল না। হলে গিয়ে সিনেমা দেখাও তখন স্বপ্নের। বিভিন্ন ইংরেজী একশনধর্মী ছবি টিটু ভাই হলে দেখে এসে আমাদের শোনাতো।
.
দিন চলে যায়। স্মৃতিরা যায় না। আরো বেশী করে মনে ভর করে। বিশেষ করে বৃষ্টিমুখর এইসব বাদলা দিনে। বাইরে বৃষ্টির শব্দ, হৃদয়ে চাপা কান্নার শব্দ।
.
মো. শামছুল ইসলাম
৪ আগস্ট ২০২০
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০২০ বিকাল ৫:২৫
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কদমের পাপড়ি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৩


এ আষাঢ়ের চোখ কেমন জানি-
চৈত্রের হাওয়ায় কদম নয় যেনো
আগুন- আগুন- তবু ভেজে যাচ্ছে-
শান্তি চুক্তির গন্ধ বাতাস-বাতাসে;
আনন্দময় আষাঢ়ে কাম ভাবনায়
শুধু মাটির বুক গড়ে- গড়ে আসে
জলকাঁদার শ্রেষ্ঠ হাসি অথচ বসন্ত
কান্না... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: কুয়ালালামপুরের ছায়া সম্রাট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



বালির নীল দিগন্ত
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের প্রেক্ষাপটে ‘র’-এর কৌশল, প্রভাব ও গুপ্তচরবৃত্তির প্রকৃতি , পর্ব ২

লিখেছেন মেহেদী আনোয়ার, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১:২১

বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি উল্লেখযোগ্য দেশ। বর্তমানে এ উপমহাদেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে মার্কিন সাংবাদিক উইলিয়াম ইক্লরোজ 'দি ক্রিটি ক্যাল মাস' বইয়ে মন্তব্য করেছেন, 'এ উপমহাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে উত্তপ্ত... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

ইসলামী ব্যাংক - সবার ভাবী !

লিখেছেন ঢাকার লোক, ১৭ ই জুন, ২০২৬ রাত ৯:০৬

বাংলাদেশের ব্যাংকিং খাতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তবে সাম্প্রতিক সময়ে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে মো. খুরশিদ আলমের নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। ব্যাংকের... ...বাকিটুকু পড়ুন

×