somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ফিল্ড মার্শালঃ
মহা বিদ্রোহী রণক্লান্ত; আমি সেইদিন হবো শান্ত।nযবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে-বাতাসে ধ্বনিবেনা।n অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ ভূমে রণিবেনা!

দরজার ওপাশের গল্প

১৯ শে জুন, ২০১৬ রাত ৮:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রথমেই একটা তথ্য দিয়ে শুরু করি, ঢাকা কলেজ থেকে ৩৪ তম বিসিএসে ২২১ জন ক্যাডার হয়েছে। ঢাকা কলেজ??? এখানের পোলাপান সব গুন্ডা হয়, এটা হল অলিখিত বিশ্বাস। ঢাকা কলেজের পোলাপান রাস্তায় মারামারি, নিউমার্কেটে কর্মচারীদের সাথে ঘাপলা, মিরপুর রোডে বাসের হেল্পার পেটানো ছাড়া আর কিছুই করতে পারেনা, এটা অনেকের বিশ্বাস। তাহলে এই ২২১ জন আসল কোত্থেকে???
বিতর্ক আসে প্রাইভেট ইউনিভার্সিটির পোলাপানের নামে। ওরা নাকি বাপের টাকা পয়সা খরচ করা ফার্মের মুরগী ছাড়া কিছুই না। আরে ভাই, প্রাইভেট ভার্সিটিতে শুধু কোটিপতি বাপের ছেলেরাই পড়ে না, গ্রামের খেটে খাওয়া কৃষকের হাজার হাজার ছেলেমেয়েও পড়াশুনা করে। পাবলিকে ৩৪ হাজার সিটের মধ্যে যাওয়ার মত কপাল সবার হয় না। অনেক মেধাবীর ভাগ্য খারাপ হতেই পারে, তাই বলে সম্মানবোধ তোমার চেয়ে কোন অংশে কম না।
হোম ইকোনোমিক্স নিয়ে চুলকানী দেখেছি অনেকের মাঝে।চুলকানীতে অসুখ সারে না, বাড়ে। কবে কোন কালে হোম ইকোনোমিক্স এর কোন এক মেয়ে বলেছিল আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের, ব্যাস শুরু হয়ে গেল কাহিনী। হোম ইকোনোমিক্স কি কোন প্রতিষ্ঠান না? এখনাকার যারা ছাত্রী, কেও তো মেধাহীন না, হয়ত ভাগ্যটা তাদের সায় দেয় নাই, ব্যাস। হোম ইকোর কোন একটা মেয়ে যদি তোমার সামনে বলে সে সরাসরি ঢাবির ছাত্রী, তার গালে একটা থাপ্পর দিয়া আইসো।তাও ১ জনের জন্য এক হাজার জনকে এক কাতারে এনে অপমান করো না। হোম ইকোর মেয়েদের আত্মসম্মানবোধ এত্ত কমে যায় নাই, যে এরা ঢাবির পরিচয় দিয়া ফাউ মাথা তুলে দাঁড়াবে। নিজেদের মেধা, নিজেদের উপর আস্থা, আর নিজেদের পরিচয় দিয়েই এরা যথেষ্ট গর্ব নিয়ে চলতে পারবে ।
ইডেন কলেজের নাম শুনলেই কিছু পোলাপান ইতিং বিতিং শুরু করে। ইডেনের মেয়েরা নাকি খারাপ, এখানকার মেয়েদের নাকি বিভিন্ন নেতাদের বাসায় পাঠানো হয়, এটা নাকি যে কোন পল্লীর মতই। শুধু এটাই বলব, আপনার চৌদ্দ গোষ্ঠীতে একটু খোজ নিয়ে দেখেন, আপনার খালা, চাচী কিংবা কোন একজন বোন অবশ্যই ইডেনের ছাত্রী ছিল। তার সামনে দাঁড়িয়ে বলবেন, খালাম্মা আপনি একজন বেশ্যা,কারণ আপনি ইডেনের ছাত্রী। আপনার মা ইডেনের ছিল??? আমি আপনার মায়ের সামনে এই কথাটা বলতে চাই, কেমন লাগবে চিন্তা করবেন।
একটা তথ্য দেই, সরকারী চাকরীতে তোমার সিজিপিএ কিংবা তুমি বুয়েট, ঢাবি পাশ কিচ্ছু দেখবে না। তুমি সাধারন জ্ঞানে পি.এইচ.ডি করো, তুমি বাংলা ইংলিশ ভাল পারো ব্যাস। বি.সি.এস ভাইবাতে গিয়ে দেখে তুমি কোন প্রতিষ্ঠানের, এর আগে রিটেনে যদি লোহাডাঙ্গা কলেজের একজন তোমার চেয়ে ১০০ মার্ক আগায়া থাকে, ভাইবাতে গিয়া তুমি প্রতিষ্ঠানের সার্টিফিকেট সোনা দিয়া বাঁধাই করে দেখালেও কিচ্ছু হবে না।কাওকে ছোট করে দেখার মধ্যে গৌরব নাই, কে কখন কোন দিকে তোমার চেয়ে আগায়া যাবে, টের ও পাবে না।
একটা প্রতিষ্ঠান খারাপ হয় না কখনো, দুই একজন খারাপ সব জায়গায় ই আছে। তোমার ভাগ্যটা সহায় ছিল, তুমি আজকে ভাল জায়গায় পড়াশুনা করছ তাই এত গরিমা। কালকে জব সেক্টরে ঢুকে যখন দেখবে, তোমার বস এই ইডেন, হোম ইকো কিংবা ঢাকা কলেজ থেকে পাশ করা, তখন মাথা ঝুকিয়ে স্যার স্যার বলে মুখে ফেনা তুলা ছাড়া আর কিছুই করার থাকবে না।
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১৬ রাত ৮:৩০
৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সব হারিয়েও বেঁচে থাকা: একজন রোকসানা রুমার নিঃসঙ্গ গল্প

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ০৭ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬


জীবন আসলে বড় অদ্ভুত এক গোলকধাঁধা। আমরা ভাবি মেধা, ডিগ্রি আর সাফল্য দিয়ে পুরো জীবনটা সাজিয়ে ফেলা যাবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস মানুষকে কোথায় এনে দাঁড় করায়, তা কেউ জানে... ...বাকিটুকু পড়ুন

মিটারে টাকা ভরতে গিয়ে এ কি হলো আমার সাথে। না পড়লে চরম মিস।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১২

বিদুৎ মিটার, দুই প্রকার। এক হচ্ছে প্রিপেইড আরেকটি পোস্ট পেইড। আমার কাছে পোস্ট পেইড ভালো লাগে। কারন এখানে বিলের কপি দিয়ে যায়। ও বিলের কপি নিয়ে ব্যাংকে গিয়ে জমা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১


গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

×