একটি রাশিয়ান জোকস শেয়ার করি। এটা প্রায় সবারি জানা রাশিয়ার প্রায় সব জোকসই রাজনীতিকদের ব্যঙ্গ করা হতো আর সে জন্য জোসেফ স্টালিন ক্ষমতায় থাকাকালীন রাশিয়ায় জোকস নিষিদ্ধ করেছিলো। তবে স্টালিন যে জোকসটা শুনে খুবই ক্ষুব্ধ হয়ে জোকস নিষিদ্ধ করেছিলো এখানে সেটাই শেয়ার করছি....
"একব্যক্তি প্রতিদিন সকালে হাঁটতে বের হয়ে পত্রিকা হকারের থেকে পত্রিকা কিনতো এবং প্রথম পাতাটা দেখে পত্রিকাটা ফেলে দিতো। এ কাজটি সেই লোক প্রতিদিনই করতো। একদিন পত্রিকা হকার তাকে জিজ্ঞেস করলো 'স্যার আপনি কেন প্রতিদিন পত্রিকা কিনে প্রথম পাতাটা দেখে ফেলে দেন?'
তখন লোকটি বললো 'আমি একজনের মৃত্যুর সংবাদ খুঁজি, সেই মৃত্যুর সংবাদটা এখন পর্যন্ত কোনো পত্রিকায় ছাপানো হয়নি তাই পত্রিকার প্রথম পাতা পড়ে সেটা ফেলে দিই।' তখন হকার বললো 'তাহলে আপনি কেন পত্রিকার ভিতরে মৃত্যুর সংবাদ খোঁজেন না? ভিতরেতো প্রতিদিন অনেক মানুষের মৃত্যুর সংবাদ ছাপানো হয়'
তখন লোকটি বললো 'আমি যার মৃত্যুর সংবাদ খুঁজি সেই লোক মারা গেলে পত্রিকার প্রথম পাতাতেই বড় করে ছাপানো হবে'"
(আমিও একজনের মৃত্যু সংবাদ প্রতিদিনই পত্রিকার প্রথম পাতায় খুঁজি)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



