somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

রাজপথ ঘুরে, নর্দমা খুড়ে, খুজি জীবনের মানে।

আমার পরিসংখ্যান

সুপ্ত-আগ্নেয়গিরি
quote icon
দোহাই তোমার হে মহাকাল,আর একটু সময় দাও,
বৈষ্যমের বেড়াজাল থাকবেনা, থাকবেনা বর্ণের বিভাজন;
শুভ সত্তার কান্না বন্ধ হবে সেদিন, আর প্রতিশোধ প্রতি বিন্দু কান্নার,
দেখো সেদিন বাতাসে থাকবে শুভ্রতা আর স্বর্ণালী নিমন্ত্রণ।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

খোঁড়াখুঁড়ি

লিখেছেন সুপ্ত-আগ্নেয়গিরি, ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫২

হৃদয়ের মোড়ে মোড়ে ইদানীং চলছে শাবল;

হরদম, হররোজ।

গাইতি, শাবলের ঝনঝনানি যে এত মধুর লাগতে পারে,

ভাবিনি কোনদিন!



তাইতো আবার সঙ্গোপনে,

স্মৃতির দেরাজ খুলে বসেছি। ... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৯৪ বার পঠিত     ০ like!

বিমূর্ত কায়া-১

লিখেছেন সুপ্ত-আগ্নেয়গিরি, ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:০৭

কালের দেয়ালে মূহূর্ত জমে শিশিরের মত , একটু একটু করে;

ওরা সঙ্গোপনে খসে পড়ে , মহাকালের দীঘিতে।

যা ছিল অসাবধান বেশ্যার গর্ভপাতের মতই স্বাভাবিক; অকপট।



তবুও থামলনা বেদূঈন, মৃত্যুর বুকে হাত ;

আততায়ীর মত নিঃশব্দ পায়ে আসে রাত। ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০৭ বার পঠিত     ০ like!

মৃত্যুপুরের গন্ধ

লিখেছেন সুপ্ত-আগ্নেয়গিরি, ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৯







কিছুদিন আগে একটা জানাজায় অংশগ্রহণ করেছিলাম; জানাজাটা ছিল আমার এক বন্ধুর বাবার। ওর কান্না দেখে আমার চোখটাও সজল হয়ে উঠেছিল। নিজেকে প্রবোধ দিলাম আর চোখটাকে বললাম- ও পোড়া চোখ! এমন কেন করিস? বড় হলে কি যখন তখন সজল হওয়া সাজে!

তার আগে “শাওন ও মুন্নি’র” কাহিনী শুনেছিলাম রেডিও আমারে, “আমার ভালবাসা”... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ২০০ বার পঠিত     ১ like!

রক্ত বিলাস

লিখেছেন সুপ্ত-আগ্নেয়গিরি, ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৩:৫৫

ইহা একটি উত্তরাধুনিক কবিতা; পাঠকবৃন্দের কেহ যদি মাথার উপর বিশফুটি অ্যান্টেনা লাগাইয়াও ইহার ভাবার্থ উপলবদ্ধি করিতে না পারেন তাহা হইলে এই দুর্বোধ্যতার দরুন কবিকে কোন ক্রমেই দায়ী করা চলিবে না। বরং উহাই উত্তরাধুনিক কবিতার শান বা সৌন্দর্য। :P









বেলের পাতায় ফুটন্ত ঘি ঢেলে দিলো,

ঈর্ষান্বিত ইউক্যালিপ্টাস; ... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৪১ বার পঠিত     ০ like!

ক্ষুব্ধ ইরেজার

লিখেছেন সুপ্ত-আগ্নেয়গিরি, ০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১৭

তোমাকে আর রাখবনা মনে;

অন্দর থেকে ছুঁড়ে দেব, নোংরা উঠোনে;

নিজেকে আর হেয় করতে, রাজি নই আমি;

নিমেষেই করে ফেলি, এই দৃঢ় প্রতিজ্ঞা ;

দাঁতে দাঁত চেপে, ভেতরের ঝড় বৃষ্টিকে উপেক্ষা করি;

উপেক্ষা করি আসন্ন জোয়ার;

নিজের মধ্যে তাই তন্নতন্ন করে খুজি, একটা ইরেজার। ... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৫০ বার পঠিত     ১ like!

পারাপার

লিখেছেন সুপ্ত-আগ্নেয়গিরি, ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:২৪





এই যে পোকা, তুই তো বোকা;

বুকের মধ্যে জমাট রক্ত, থোকা থোকা।




তবুও কেন মরিস ঘুরে,

করোটীটা ছিদ্র করে? ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৯২ বার পঠিত     ০ like!

একটি ঝরা পাতা ও ব্যর্থ কবির উপাখ্যান

লিখেছেন সুপ্ত-আগ্নেয়গিরি, ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ২:২৯

মৃত্যুকে প্রচন্ডরকম ভালবেসেছিলেন যে কবি,

সব দিয়ে যিনি বসেছিলেন সর্বনাশের আশায়,

সেই মৃত্যুও তাকে ফিরিয়ে দিল; অনাদরে।



স্পিরিট ল্যাম্পের মত লকলকে শিখা নিয়ে জ্বলে উঠেছিল তার হতাশা;

আলো বিনে বাড়ন্ত কুয়াশা;

মরা মাছের মত নিষ্প্রাণ চোখে তাকিয়েছিল প্রিয় কবিতারা। ... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৯৩ বার পঠিত     ০ like!

অনেকগুলো বিন্দুর রেখা হওয়ার গল্প

লিখেছেন সুপ্ত-আগ্নেয়গিরি, ০২ রা আগস্ট, ২০১৩ ভোর ৫:২৪

মেয়ে, তুমি গল্প জানো?

আমি আজ গল্প শুনতে চাই;

জোনাকির আসরে অতিথি হয়ে, গল্প শুনতে চাই;

জোছনারাতের খাজনা দিয়ে, গল্প শুনতে চাই;

গল্প শুনেই চলে যাব;

তোমার কোলে মাথা রাখার অভিলাষ নাই। ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৪৫ বার পঠিত     ০ like!

স্বপ্নদ্রষ্টার স্মরণে

লিখেছেন সুপ্ত-আগ্নেয়গিরি, ২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৭







চোখের সামনে আরো একটা দিন মরে গেল; দিনটা ছিল ২১ শে জুলাই।

তেমন আলাদাভাবে চেনার মত দিন ছিল না এটি, আকাশে ছিলনা মেঘের ঘনঘটা, ছিলনা তেমন রোদের চোখ রাঙ্গানী।

১১৪ বছর আগে এই দিনে জন্মেছিলেন একজন মানুষ; যিনি কিনা সপ্ন বুনতে জানতেন, ছব্দ দিয়ে;

হ্যাঁ, নোবেলজয়ী সাহিত্যিক আর্নেস্ট হেমিংওয়ের(জুলাই ২১, ১৮৯৯ -জুলাই ২,... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৫ বার পঠিত     ০ like!

চৈত্রের কবিতা

লিখেছেন সুপ্ত-আগ্নেয়গিরি, ১১ ই জুন, ২০১৩ ভোর ৪:২৫

আমি আজ দুপুরের কবিতা লিখব,

কাঠফাটা দুপুরের;

আমি আজ রৌদ্রের কবিতা লিখব,

চৈত্রের রোদের।



যা জোছনার মত ছলনাময়ী নয়,

পথ ভোলায় না,পথ দেখায়; ... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৪৫৭ বার পঠিত     ০ like!

বিন্দু থেকে বৃত্ত

লিখেছেন সুপ্ত-আগ্নেয়গিরি, ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৩:০২

একটা যদি বৃত্ত আঁকি

বিন্দুটাকে কেন্দ্র করে;

ঘুরতে ঘুরতে শেষটুকু তার

শুরুর সাথে দিলাম জুড়ে।



ভাবতো এবার চুপটি করে,

ভ্রু দুটি ভ্রূকুটি করে, ... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ২৬৩ বার পঠিত     ০ like!

সত্য সূর্য্য-দীপ

লিখেছেন সুপ্ত-আগ্নেয়গিরি, ০৪ ঠা জুন, ২০১৩ ভোর ৪:৩০

এই যে বেয়াড়া কাল প্রবাহ, একটু দাঁড়াও,

তোমার কোল থেকে একটুখানি সময় চেয়ে নিলাম;

জীবনের পাতাটি হয়ত পড়া হবে কোন অলস বিকেলে,

কি! ভাবতে দেবেনা? কোথায় আছি, কোথায় ছিলাম।



আমার যে দম বন্ধ হয়ে আসছে,

একটা খোলা মাঠ, খোলা আকাশ; ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০৩ বার পঠিত     ০ like!

বর্ষণে পিছুটান

লিখেছেন সুপ্ত-আগ্নেয়গিরি, ০৪ ঠা জুন, ২০১৩ ভোর ৪:০০

সূর্য্যিমামা, ও সূর্য্যিমামা, বিশ্বাস করে আমায় তুমি বলো,

তোমার ওই ওতো আলো, কে আজ কেড়ে নিলো?

গাছের শাঁখায়, তরুলতায়, মাতাল আন্দোলন,

ফিসফিস বাতাসে, কিসের এই আলাপন?



লুকোচুরি?লুকোচুরি! জেনে গেছি সব,

ব্যাথানীল হৃদয়ের কান্নার রব; ... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১০৮ বার পঠিত     ০ like!

কলুষিত সমীরণ ও একটি নিভু নিভু সন্ধ্যা-প্রদীপ

লিখেছেন সুপ্ত-আগ্নেয়গিরি, ০৪ ঠা জুন, ২০১৩ রাত ৩:৩৪

এখানে ওখানে শষ্যের শ্যামলীমা, জীবনের আবেদনে অপার এক বিশালতা; যেন পটে আঁকা ছবি, কোথাও কালিমা নেই তার, নেই কোন মুছে যাওয়া অশ্রুর রেখা; তাকিয়ে থাকতে হয় অবাক সম্মোহনে, চকচক করে চোখ, বিস্ময়ে, মুগ্ধতায়।কি যেন আছে এতে! এই ধানের কচিপাতার আবছায়ায়, ঘরে ফেরা পাখির ডানায় আর দিগন্তের ঐ বর্ণীল... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২৯৮ বার পঠিত     ১ like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ২৫৩৬ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ