somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মৃত্যুপুরের গন্ধ

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




কিছুদিন আগে একটা জানাজায় অংশগ্রহণ করেছিলাম; জানাজাটা ছিল আমার এক বন্ধুর বাবার। ওর কান্না দেখে আমার চোখটাও সজল হয়ে উঠেছিল। নিজেকে প্রবোধ দিলাম আর চোখটাকে বললাম- ও পোড়া চোখ! এমন কেন করিস? বড় হলে কি যখন তখন সজল হওয়া সাজে!
তার আগে “শাওন ও মুন্নি’র” কাহিনী শুনেছিলাম রেডিও আমারে, “আমার ভালবাসা” প্রোগ্রামে। তারপর মনে হলো কোন ভালবাসার মানুষের চিরবিদায়ের অনুভূতি নিয়ে একটা গান লিখি।

কিন্তু লিখতে গিয়ে আশ্চর্য হলাম; দেখলাম, আমার ভেতরে প্রিয় মানুষের সাথে চিরবিদায়ের গভীর কোন অনুভূতি নেই। নিজেকে কেমন যেন অনুভূতিশূন্য বৈদ্যুতিক খাম্বা মনে হতে লাগল।
জীবনে শুধু একবার কারো মৃত্যুতে সত্যিকারের পাঁজরভাঙা কষ্ট পেয়েছিলাম; সেই মানুষটি হলেন আমার ছোটবেলার গৃহশিক্ষক।

কিন্তু তাঁর জানাজায়ও আমি যায়নি অদ্ভুত এক কারনে; কারণটা হলো- আমি তাঁর মৃত, নিশ্চল দেহ আর নিষ্প্রাণ মুখ দেখতে চায়নি।
তাইতো আমার স্মৃতিতে এখনো তিনি হাস্যোজ্জ্বল, প্রাণ-প্রাচুর্যে ভরপুর।

গানটা লিখতে গিয়ে তাই বেশ একটা সংকটে পড়লাম। শেষ পর্যন্ত আরকি!
ধার করা অনুভূতি আর অভিজ্ঞতা দিয়ে কাজ চালাতে হলো।

ফলশ্রুতিতে, গানটা আমার মনের মত হলো না।

গানটা এরকম (নামঃ “পারাপার”)-

এই যে পোকা, তুই তো বোকা;
বুকের মধ্যে জমাট রক্ত, থোকা থোকা।

তবুও কেন মরিস ঘুরে,
করোটীটা ছিদ্র করে?
হৃদয় আমার ভাঙল যবে,
মস্তিষ্কে কি আর হবে!
বাঁধভাঙা রক্তক্ষরণ।

যেদিন সে যে শান্ত পায়ে,
উঠলো গিয়ে মৃত্যু-নায়ে;
ধরা হলো সাদাকালো;
সব আলো নিভে গেলো;
সুনসান অন্তকরন।

খোলস ভেঙে কষ্ট বলে,
ভাসিস কেন আঁখির জলে?
হিয়া আমার নিথর তখন;
শব্দগুলো বোবার মতন;
প্রতি শ্বাসে তাকেই স্মরণ।

বিধির কাছে প্রশ্ন এটাই,
নিঠুর খেলা থামবে কোথায়?
বাবুই বলে- জীবন তটে,
মৃত্যু আসে দৃশ্যপটে;
স্পর্শ করে মানবচরণ।

দিনের পরে রাত্রি দেখা;
মৃত্যুপুরের গন্ধ শোঁকা;
বিধির খাতায় এইতো লেখা;
কাঁদিসনে তাই ওরে বোকা;
ফিরতি পথে পদচারণ।


আর গানটা লিখতে লিখতেই একটা ভাবনা মনের কোণে উঁকি দিয়েছিল; তা হলো-
আমি যখন নিজের জীবনে, রক্তমাংস দিয়ে এই অনুভূতি লাভ করবো, তখন গানটা আবার মনের মত করে লিখব।

ভাবনাটা আমার সহ্য হয়নি; সাথে সাথেই সরিয়ে দিলাম মন থেকে; আর নিজের প্রতি লজ্জিত হলাম।
এই গানটা বরং চিরদিনই আমার কাছে অসম্পূর্ণ, অগভীর মনে হোক; ক্ষতি নেই।
তবুও আমাকে যেন প্রিয় মানুষের সাথে চিরবিদায়ের অনুভূতি পেতে না হয়; গানটা যেন আবার মনের মত করে লিখতে না হয়।
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

লক্ষ্মীপুরের সুপারি থেকে উপকূলের অর্থনীতি: কৃষিজ সম্পদই পারে গ্রামীণ ভাগ্য বদলাতে

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮


বাংলাদেশের প্রতিটি অঞ্চলে এমন কিছু নির্দিষ্ট ফল, ফসল বা মৎস্য সম্পদ প্রাকৃতিকভাবে উৎপাদিত হয়, যা শুধু স্থানীয় চাহিদা মেটায় না, বরং পুরো অঞ্চলের অর্থনীতিতে জোরালো প্রভাব ফেলে।... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

×