somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বপ্নদ্রষ্টার স্মরণে

২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




চোখের সামনে আরো একটা দিন মরে গেল; দিনটা ছিল ২১ শে জুলাই।
তেমন আলাদাভাবে চেনার মত দিন ছিল না এটি, আকাশে ছিলনা মেঘের ঘনঘটা, ছিলনা তেমন রোদের চোখ রাঙ্গানী।
১১৪ বছর আগে এই দিনে জন্মেছিলেন একজন মানুষ; যিনি কিনা সপ্ন বুনতে জানতেন, ছব্দ দিয়ে;
হ্যাঁ, নোবেলজয়ী সাহিত্যিক আর্নেস্ট হেমিংওয়ের(জুলাই ২১, ১৮৯৯ -জুলাই ২, ১৯৬১) কথাই বলছি;
আমার অত্যন্ত প্রিয় একজন ঔপন্যাসিক।

এই নালায়েকের( রাতুল ইসলাম ) জন্মও হয়েছিল এই মাসে; লাকি সেভেনের আনলাকি থার্টিন অর্থাৎ ১৩ ই জুলাই।
রাশির বিচারে আমরা দুজনই কর্কট রাশি;
না,না, এখান থেকে কোন গোঁজামিল উপসংহারে যেতে চাইছিনা।

কিন্তু এই মানুষটার দুইটি উক্তি আমার জীবনকে বদলে দিয়েছিল, গন্তব্য ঠিক করে দিয়েছিল; আক্ষরিক অর্থেই। :)

একটা ছিল এটা-
A man can be destroyed but not defeated. (The Old Man And The Sea)
(এটা প্রথম পড়েছিলাম বুদ্ধদেব গুহের “মাধুকরী” উপন্যাসে)
যা আমাকে মেরুদন্ড সোজা রাখতে শিখিয়েছিল, শিখিয়েছিল জীবনের কাছে সহজে হেরে না যেতে;

অন্যটি হলো-
"My aim is to put down on paper what I see and what I feel in the best and simplest way."

এটা আমার মূলমন্ত্র।(যদিও ইদানিং লক্ষ্য করেছি প্রকাশের নামে প্রায়শই প্রতিটি শব্দ, প্রতিটি ছন্দের পেছেনে নিজেকে লুকাচ্ছি; তবে সেটা অন্য কাহিনী)

শুভ জন্মদিন, হেমিংওয়ে।
নিজের অজান্তেই বদলে দিয়েছেন কারো কারো জীবন। ভাল থাকুন না ফেরার দেশে। :)
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:২১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

লক্ষ্মীপুরের সুপারি থেকে উপকূলের অর্থনীতি: কৃষিজ সম্পদই পারে গ্রামীণ ভাগ্য বদলাতে

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮


বাংলাদেশের প্রতিটি অঞ্চলে এমন কিছু নির্দিষ্ট ফল, ফসল বা মৎস্য সম্পদ প্রাকৃতিকভাবে উৎপাদিত হয়, যা শুধু স্থানীয় চাহিদা মেটায় না, বরং পুরো অঞ্চলের অর্থনীতিতে জোরালো প্রভাব ফেলে।... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

×