কাঠফাটা দুপুরের;
আমি আজ রৌদ্রের কবিতা লিখব,
চৈত্রের রোদের।
যা জোছনার মত ছলনাময়ী নয়,
পথ ভোলায় না,পথ দেখায়;
খুঁতগুলো মেলে ধরে আয়নার মত,
প্রেতকে বানায় না, রম্ভা, উর্বশী।
কিন্তু, আমি হতাশ হই, অন্ধক্রোধে গজরাই,
যখন দেখি, একদল উচ্ছিষ্টভোগী জীব,
মানুষের দেহে কদাকার ক্লীব;
যাদের অবৈধ সম্পর্ক ঐ জোছনার সাথে,
তার ধার করা আলোর সাথে।
সত্যকে ওরা ভয় পায়, নির্জলা সত্য,
মিথ্যার মেকাপে সাজে, পটের বিবি;
জোছনার কুৎসিত আলোয় ওরা লীলাখেলা করে,
নোংরা হাতে, সিঁদ কাটে, সত্যের শুভ্র মন্দিরে।
তাই ওরা চৈত্রের রোদে দাড়ায়না,
মেকি গরিমাগুলো, খসে পড়বে বলে;
কুৎসিত কঙ্কাল, বেরিয়ে পড়বে বলে;
পচা মাংসের ঘ্রান ছড়াবে বলে।
তাই আজ আমি চৈত্রের কবিতা লিখব,
ঝাপাঝাপি করে স্নান করব, চৈত্রের রোদে;
বৃদ্ধাঙ্গুলি দেখাব , ঐ জোছনাকে,
বুকে নেব, একমুঠো রোদ।
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১৩ ভোর ৪:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





