somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছাত্রলীগের খেলার বলী...শিশু রাব্বি হত্যা কে কিভাবে যুক্তিসংগত করা যেতে পারেঃ

২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের বন্দুক যুদ্ধের মধ্যে পড়ে মারা গেছে দশ বছরের শিশু রাব্বি। এটা নিয়ে অনেকেই মুক্তিযুদ্ধের অতন্ত্র প্রহরী এবং মুক্তিযুদ্ধের চেতনার সোল এজেন্ট ছাত্রলীগের চরিত্র হননের কাজে নেমে পড়েছেন। কিন্তু কাউকে দোষী বলবার আগে তাকে আত্মপক্ষ সমর্থন করতে দেয়া জরূরী। তাই তাদের পক্ষ থেকে কি কি যুক্তি দেয়া দেতে পারে সেটা দেখে নেইঃ

এই ছেলে বড় হয়ে শিবির করত। আর শিবির নিধন ছাত্রলীগের মহান দ্বায়িত্বের মধ্যে পড়ে।

খুজলে হয়ত দেখা যেব এই ছেলের চাচাত মামার সমন্দীর বড়ছেলের ঘনিষ্ট বন্ধু শিবিরের সমর্থক ফরম পুরন করেছে। কাজেই সেও শিবিরের সাথে যুক্ত, তাকে মারলে দোষের কিছু নাই।

দেশে এখন যুদ্ধাবস্থা চলছে। যে কোন সময় যুদ্ধাপরাধের রায় হবে আর রায় হলে জামাত-শিবির মাঠে নেমে নৈরাজ্য করবে। তাদের মোকাবেলায় ছাত্রলীগ প্রতিনিয়ত মহড়া চালাচ্ছে। এই অবস্থায় দু-একটা ফ্রেন্ডলি ফায়ারের ঘটনা ঘটতেই পারে। দেশ ও জাতি বৃহত্তর স্বার্থে তা আমাদের মেনে নিতে হবে।

আপনি যদি ভাগ্যে বিশ্বাসী হন, তাহলে মানতেই হবে আল্লাহ তার মৃত্য ওভাবেই লিখে রেখেছিলেন। এখানে ছাত্রলীগ শুধু অছিলা মাত্র। এই মৃত্যুর দায় তাদের উপর বর্তায় না।

ও ছিল ছোট বাচ্চা, মানুষ আর কুকুরের মধ্যে পার্থক্য করতে শিখেনি, তাই ভুল সময়ে ভুল জায়গায় যেয়ে দাড়িয়েছিল...ঠিক বিশ্বজিতের মত। দোষ যদি কারো হয় সে তার বাবা-মা। সে সময় বাচ্চাটির স্কুলে যাওয়ার কথা। তাকে তারা ভারসিটির মাঠে পাঠালো কেন?

আমাদের ভুতপুর্ব এক স্বরাষ্ট্রমন্ত্রীর দেয়া বাণীঃ আলাহর মাল আল্লাহ নিয়ে গেছেন। হুদায় পেচাল পাইড়া লাভ কি? বরং নিজে আল্লাহর শুকরিয়া আদায় করেন যে ছাত্রলিগের বন্দুকের গুলি আপনার দিকে আসেনি।

শিশু রাব্বি হত্যা নিয়ে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কিছু বলেছেন কি? তার মানে এখানে মানবাধিকারের কোন ব্যত্যয় ঘটেনি। এটি একটি স্বাভাবিক ঘটনা।

তবে আপনার বিবেক যদি আপনাকে দংশিত করে, আপনার মন যদি বেদনার্ত হয় তবে আপনার প্রতি পরামর্শ এখনই ডাক্তার দেখিয়ে মন কে শক্ত করুন। বিশ্বজিতের পর রাব্বি......লিস্টের পরের নাম দেখতে মনে হয় না খুব বেশি দিন অপেক্ষা করতে হবে, কারণ এখন ওদের কার্তিক মাস চলছে, এটা ওদের মৌসুম, ওরা কামড় দিয়ে যাবে।

জয়তু ছাত্রলীগ, তোমরা না থাকলে উন্নয়নের এই সুবর্ণ যুগ আমরা দেখতে পেতাম না। তোমাদের কর্মকান্ড দেখে আমাদের চক্ষু –কর্ণের বিবাদ ভঞ্জন হইল।

৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

×