somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের দেশপ্রেম ক্রিকেট থেকে সম্প্রসারিত হোক সামজিক অসংগতির বিরুদ্ধে, দেশী মুরগী থেকে সমগ্র দেশের উন্নতির পক্ষে

১৬ ই জুন, ২০১৭ বিকাল ৩:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কথায় আছে আমরা দেশপ্রেম দেখাই শুধু দেশী মুরগির ক্ষেত্রে। সব জায়গায় যখন আমরা বিদেশী জিনিষের কদর করি, খাবার সময় শুধু খুজি দেশী মুরগী। আমরা ক্রিকেট ভালোবাসি, ক্রিকেট দলকে সমর্থন করি, সেটাও তো আসলে দেশ প্রেমের অংশ। ক্রিকেট দল যখন আন্তর্জাতিক অংগনে দেশের সম্মান বৃদ্ধি করে আমরা খুশী হই। দেশের খেলা থাকলে আবেগের বহিপ্রকাশ ঘটাই বিভিন্নভাবে। ফেসবুকে ঘন ঘন আপডেট দিয়ে নিউজফিড ভাসায়ে ফেলি। দল জিতলে আনন্দ প্রকাশ করি। দল হারলে শোকে মুহ্যমান হই।

কিন্তু সমাজের অন্যান্য অসংগতি গুলি কেন আমাদের প্রতিবাদ করতে শিখায় না?

পাহাড় ধসে যে মানূষগুলো মারা গেল, তাদের জন্য একটু শোক প্রকাশ এর জায়গা কেন আমার ফেসবুকে হয়না? কেন আমরা দুর্ঘটনার কারন অনুসন্ধানের জন্য তদন্ত দাবী করি না?

শিশু মেয়েটির ধর্ষনের বিচার না পেয়ে গাজীপুরের হজরত আলী যখন দশ বছরের কন্যা নিয়ে রেল লাইনের নীচে পড়ে আত্মহত্যা করেন, তখন কেন আমাদের স্টাটাসে ফেসবুক ভাসে না?

প্রতিদিন সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে মানুষ। আমরা খবরের কাগজে সেই খবর পড়ে দেখারও হয়ত গরজ করিনা যদি না আমাদের আপন কেউ এর শিকার না হয়। আমরা কেন সরকারের পক্ষ থেকে সড়ক দুর্ঘটনা বন্ধে যথাযথ দ্বায়িত্বশীল ভূমিকা নেবার জন্য দাবী তুলিনা?

সবগুলো বোর্ড পরীক্ষায় ক্রনিক প্রশ্নফাস এখন ক্যান্সারের মত ভয়াবহ রূপ ধারণ করেছে। শিক্ষার মান কমিয়ে, জিপিএ-৫ এর তাবিজ গিলিয়ে, রেজাল্টের ক্ষেত্রে বাবল তৈরী করে ভালো রেজাল্ট দেখিয়ে ভবিষ্যত প্রজন্ম কে অনিশ্চিত অন্ধকারে ঠেলে দিচ্ছি। আমাদের কয়জন এটা নিয়ে কথা বলার গরজ বোধ করি?

সাগর-রুনি কিম্বা তনু হত্যা, রানা প্লাযায় শ্রমিক হত্যাকান্ড, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি কিম্বা হলমার্ক কেলেংকারী কিভাবে আমরা এত সহজে ভুলে যাই?

দেশের অর্থনীতির ক্রম বর্ধমান অগ্রগতি সত্বেও এখনো অনেক মানুষ দারিদ্য সীমার নীচে বাস করে। আমরা কেন এই দারিদ্রের বিরুদ্ধে কথা বলিনা?

আশা করি আমাদের দেশপ্রেম এবং আবেগের বহিপ্রকাশ ক্রিকেট সাথে যেমন থাকে তেমনি অন্যান্য সামজিক অসংগতি গুলো তুলে ধরার ক্ষেত্রেও সমান ভাবে চালু থাকবে। অন্যায়ের বিরুদ্ধে সামাজিক আন্দোলন এবং জনমত তৈরী করতে পারলে এগুলোর দূর হবার পথ নিশ্চয় তৈরী হবে। আপনার ফেসবুকই এই কাজে আপনার অস্ত্র হিসাবে কাজ করতে পারে।

আমরা এমন একটি দেশের স্বপ্ন দেখি যেখানে সামাজিক ন্যায়বচার প্রতিষ্ঠিত থাকবে।
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৭ বিকাল ৩:৫১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×