somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সরকার আছে বুঝা যায় কিন্তু সুশাসন কই?

০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সরকার আছে বুঝা যায় কিন্তু সুশাসন কই?
খবরের কাগজে একগাদা দুঃসংবাদ দিয়ে আমাদের দিন শুরু হয়। অবশ্য এখন আর আগের দিনের দুঃসংবাদ জানবার জন্য পরের দিনের কাগজ পর্যন্ত অপেক্ষা করার দরকার হয়না। ফেসবুক (এবং অন্যান্য সামাজিক মিডিয়ার কল্যাণে ) ঘটনার প্রায় সাথে সাথেই আমরা তা জেনে থাকি। কখনো মন খারাপ হয় কখনো নিজের ব্যস্ততায় হয়তো মন খারাপের সময়ও জোটেনা। এ যেন আপনি বাচলে বাপের নাম। যেমন এখন ব্লগ খুললাম, সাথে সাথেই ডান দিকে খবরের লিংকে চোখ গেল । ঢাকা সিলেট সড়কে দুর্ঘটনায় নয় জনের মৃত্য। যে পরিবারের একজন বাসা থেকে বেরিয়ে হারিয়ে গেল চিরতরে তাদের দুঃখের বোঝাটা কি আমরা যারা ভুক্তভোগী নই তারা কোনদিনও বুঝতে পারব? একজন নারী বিধবা হলেন, একজন শিশু বাবা বা মা বা উভয়কে হারাল তার কি হবে তা ভাবার সময় কি আমাদের কার আছে? ঢাকা সিলেট সড়কের যে নয়জনের মৃত্যুর খবর দেয়া হয়েছে তার মধ্যে এক দম্পতি আছেন। হয়ত তাদের এক বা একাধিক শিশু সন্তান দুস্থ-এতিম হয়ে গেল। আর যারা আহত হয়ে হাস্পাতালে কাতরাচ্ছেন কিম্বা চিরতরে পঙ্গু হয়ে যাচ্ছেন তাদেরই খবরই বা আমরা কয়জন রাখি? সড়ক দুর্ঘটনা যেন মহামারী আমাদের দেশের। হাজার হাজার লোক মারা যাচ্ছে প্রতি বছর। কিন্তু এটা দূর করবার, সড়ক দুর্ঘটনা কমিয়ে আনবার কার্যকর কোন পদক্ষেপ নেয়ার যেন কেউ নাই। এদেশে সরকার আছে, সুশাসন নাই। এর উপর আছে ধর্ষন আর হত্যা। বিউটির ছবিটি মনে পড়ে? কিশোরি মেয়েটি লালাজামা পড়ে সবুজ মাঠে পড়ে ছিল যেন শুকুনে আক্রান্ত বাংলাদেশের পতাকা হয়ে। এই ছবি সরছে না ব্রেন থেকে।


উন্নয়নশীল দেশ হয়ে কি লাভ যদি আমাদের মেয়েরা (এবং সাধারন মানুষ) জীবনের নিরাপত্তা না পায়? কোন দিনের খবরের কাগজ কি বাদ যায় যেদিন ধর্ষনের আর খুন এর একটা খবর না থাকে? কত শত ঘটান যে সংবাদ পত্রের আড়ালে থেকে যায় তার তোচ কোন হিসেব নাই। কয়টা ঘটনায় অপরাধী ধরা পড়ে? কয়টা ঘটনার বিচার হয়? অধিকাংশ ক্ষেত্রেই অপরাধীরা সরকারের ক্ষমতা সম্পন্নদের সাথে ঘনিষ্ঠ কিম্বা অর্থ দিয়ে আইন কিনবার মত সামর্থবান। বিচারহীনতার এই সংসকৃতি এ ধরনের ঘটনাগুলি বাড়িয়ে দিচ্ছে । সরকার কি এসবের জন্য জবাবদিহী করবে? সরকার কি সাধারন জনগনের ইজ্জত জান মালের নিরাপত্তার জন্য কঠোর ব্যাবস্থা গ্রহণ করবে?

সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৩৪
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্তর্দহনের ওপারে প্রশান্তি

লিখেছেন মুহাম্মদ তমাল, ৩১ শে জুলাই, ২০২৬ রাত ২:৫৩



প্রিয় আকাশ,
মাঝে মাঝে তোমার দিকে তাকিয়ে মনে হয়, তুমিই সৃষ্টিকর্তার সবচেয়ে নিঃশব্দ প্রাঙ্গণ। তাই আমার সমস্ত অভিযোগ, অনুযোগ, ক্ষোভ, দীর্ঘশ্বাস আর অব্যক্ত আর্তনাদ তোমার দিকেই ছুড়ে দিই। তুমি নির্লিপ্ত,... ...বাকিটুকু পড়ুন

দক্ষিণ কোরিয়ার 'নতুন গ্রাম আন্দোলন'

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ৭:২৭



বাংলাদেশের উন্নতি হতে হলে, গ্রামগুলোর উন্নয়ন ছাড়া উপায় নাই। গত ৫৬ বছরে আমাদের দেশের গ্রামবাসীদের উন্নয়ন খুবই কম হয়েছে। সেখানকার মানুষ অবহেলার সম্মুখীন হয়ে নিম্ন সেলারির জব... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ইরানের নতুন শত্রু হতে চলেছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৬


মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা... ...বাকিটুকু পড়ুন

কল্প-গল্প : প্রমিথিউসের শেষ রাত

লিখেছেন কাছের-মানুষ, ৩১ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:১১



“স্যার, কিছু কয়েন দেন!” মোলায়েম স্বরে বলেই হাত কচলায়।

কয়েনটি যিনি চাইলেন, তিনি একজন ভিক্ষুক। ব্যস্ত শহরের এই চৌরাস্তায় বসে নিয়মিত কয়েন আবদার করাই তার একমাত্র কাজ। মালদার পার্টি... ...বাকিটুকু পড়ুন

×