somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোলাহল

২৯ শে অক্টোবর, ২০২৩ সকাল ৯:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কি বিচ্ছিরি রকম কোলাহল
আজ আমার বাড়ির আঙিনা জুড়ে।
বন্ধু, সহকর্মী, সহধর্মিণী,
সকলেই আছেন সেখানে ।

আমার সেই ন্যাংটা কালের বন্ধু
ফরিদ ও আছে এখানে।
আমার ঘুড়ি, নাটাই নাকি
রেখে দিয়েছিলো স্বযতনে।
আজ ছত্রিশ বছর পর
তার সেকথা পরেছে মনে।
তাই নিয়ে সে ছুটে এসেছে।
বলছে আমার কানে,
তার একটাই আবদার
ছোট্টবেলার দুই বন্ধু যেনো
আকাশে উড়াই ঘুড়ি আবার।
আমার আঠাশ বছর বয়সি
ছেলে মুখ গোমড়া করে
বাঁশের খুঁটি ধরে দাঁড়িয়ে।
তার মনের ভেতরে কি চলছে
তা বুঝার সাধ্যি আমার কোনকালেই ছিলো না।
আজও নেই।
হ্যাঁ। আমি বরাবরই একজন ব্যার্থ
বাবা, একজন ব্যর্থ স্বামী।

চিরকালই একজন ভবঘুরে, বৈরাগী।
তাই আমার পরিবারের সকলের যত অভিযোগ আমি মাথা পেতে নিই।
কিন্তু?
আমার সহকর্মী,
আমার বন্ধু সকল?
যাদের সাথে আমার এতো
বছরের আড্ডা, কোলাহল?

এই তো সেদিনের সেই ছেলে।
বলেছিলো, কি যে হতো ভাই
আপনি না থাকলে!
শুনেছি আজ কুড়িটা বছর সে ইন্ডাস্ট্রি দাঁপিয়ে বেড়াচ্ছে।
আচ্ছা? তার কি একবারও
মনে পরেছে আমাকে?
ইস! কি বিচ্ছিরি কোলাহল
আমার বাড়ির আঙিনা জুড়ে।
সবার মুখে সেই একই কথা
কেন চলে গেলি?
আমাদের অন্ধকারে ফেলে?
আহ্! কি আদিখ্যেতা!
কি আহ্লাদ!
দেখে মনে হয়,
হাজারটা বছর কাটিয়ে দিই
এদের সাথে।
আমার কবিতা নিয়ে নাকি
কবিতার আসর বসবে,
আমার পান্ডুলিপি নিয়ে নাটক হবে।

অথচ এই কয়েকটা বছর যে
আমি একলা বিরহে, অনাহারে
কাটিয়েছি।
তার খবর কতজন রেখেছে?
আমি কত করে চাইতাম, কেউ আমার কবিতার দুটি লাইন শুনুক।
আমার পান্ডুলিপিটা নিয়ে একটু নড়াচড়া করুক।
নাটক না হয়, না ই বানালো
এই বুড়োটাকে শেষ সময়ে
দুটি মূহুর্ত ভিক দিয়ে গেলো।

আগের মতো চায়ের কাপে
ঝড় না উঠুক।
নিরবেই না হয়
কেউ একজন আমার পাশে
খানিকটা সময় থাকুক।

সেই সকল চাওয়া পাওয়ার
অবসান হয়েছে গতকাল।
ঘড়িতে তখন কটা বাজে জানি
না।
হবে হয়তো অনেক রাত।
হঠাৎ! মনে হলো গলাটা
শুকিয়ে কাঠ!
মনে হলো কেউ একজন যদি
আদর করে একটু
পানি খাইয়ে দিতো।
মাথার চামড়াটা জ্বলে পুড়ে
ছাই।
মনে হলো কেউ যদি বলতো
আমি একটু হাত বুলাই?
পেটে কী ভিষণ রকম ক্ষুধা!
কেউ যদি স্বযত্নে খাইয়ে দিতো
গরম ভাত, আর গোস্তো, সাথে কাঁচা মরিচের ভর্তা!
অথচ! তেমন কিছুই হলো না জানেন?
কেউ একজন ঠিকই ঢুকেছে
আমার ঘরে।
খুবই চুপিসারে।
আমার সকল অভিযোগ, অভিমান, গ্লানি
সব এক নিমিষেই গেছে চলে।
আহ! কি শান্তির ঘুম
আমার চোখে!
না জানি কত বছর পরে!
সবকিছুই কত সুন্দর! নির্মল!
অভিযোগ শুধু একটাই।
কেন এত বছরের এত একাকিত্বের পরে
এমন বিচ্ছিরি কোলাহল
আমার আঙিনা জুড়ে!


( লাইনগুলি হয়তো এলোমেলো। আমাকে ঘুমোতে দিচ্ছিলনো। লিখে ফেললাম। হয়তো এখন ঘুমাতে পারবো)
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০২৩ সকাল ৯:০৯
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×