somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কৃত্রিম অথবা ক্রিম

০৮ ই জুলাই, ২০২৪ রাত ২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোন ক্রিম কতটা ফর্সা করে
কোন ক্রিমে দাগ কমে
এত শত কোটি ক্রিমের ভিড়ে
মানুষ সেটাই কিনে
যার মার্কেটিং স্ট্রেটেজি এগিয়ে।
এত এত ঘষা মাজার পরে,
বাইরের দাগ যদিওবা হালকা হয়,
ত্বকটা যদিওবা ফর্সা দেখায়।
ভেতরের মানুষটার তাতে কি আসে যায়?
তার পোড়া ক্ষততে লাগানোর মতো
ক্রিম খুঁজে পাওয়া দায়!
তার জীর্ণ শীর্ণ আত্মাটা
কেমন ঘুরে ফিরে অসহায়!
তারে কেউ বলে না তো
কখনো,
এই !তোমার পোড়া ক্ষত সারেনি এখনো?
কেউ তো বলে না
আমার পাশে বসো।
তোমায় এমন মলিন দেখাচ্ছে কেন?
আমায় খুলে বলো
আমার কোলে মাথা রাখো।
এসবের সময় কার কাছে আছে?
বাইরের আমিকে ঘষে মেজে চকাচক করতে হবে।
মানুষ যেন দেখলেই বলে,
এতো সুন্দর তুমি দেখতে!!
বলো না গো কোন ক্রিমটা মাখলে?
এইতো মার্কেটিং স্ট্রেটেজিতে এগিয়ে থাকা ক্রিম নিয়েই ওদের আলাপ জমবে।
ভেতরের আমি টার পোড়া ক্ষত আরো বাড়বে।
বাড়তে বাড়তে একদিন সে ছটফট করে মরবে।
ভাবছো তার আর্তনাদ কি কারো কানে পৌঁছাবে?
ধূর বোকা!!
এমন কিছুই হবে না।
শুধু মার্কেটিং স্ট্রেটেজিতে এগিয়ে থাকা ক্রিমটার ততোদিনে আরো
অনেক ক্ষদ্দের জমবে।

সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০২৪ রাত ২:২১
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রিয় কন্যা আমার- ৯১

লিখেছেন রাজীব নুর, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৩৯

প্রিয় কন্যা আমার, আজ ইদের দিন!
একমাস ধর্মপ্রাণ মুসলমানেরা সিয়াম সাধনা করেছে। রমজান মাস মূলত সংযমের মাস। ফাজ্জা কাউকে আমি দেখিনি সংযম করতে। রমজান মাসে সবাই বিলাসিতা করেছে। খাওয়া দাওয়া... ...বাকিটুকু পড়ুন

আজ ও আগামী

লিখেছেন আবু সিদ, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ২:১৫

অন্যের হাতে নিজেকে সমর্পণ করো না, মানুষ !
অন্যের হাতের শিল্প হয়ো না।
অন্যের চোখে বিশ্ব দেখ না,
অন্যের সুর-নৃত্যে আর দুলো না।
নিজেকে খুঁজে নাও তুমি!
বুঝে নাও নিজের... ...বাকিটুকু পড়ুন

আমরা কি সত্যিই দেখি, নাকি যা বিশ্বাস করি কেবল সেটাই দেখি ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ২:২৯


গাজীপুরের কালিয়াকৈরে কমলা বেগম ঈদের সকালে গোরুর মাংস রান্না করতে বসেছিলেন। গতবছর কোরবানির ঈদে মানুষের বাড়ি থেকে চেয়ে আনা মাংস, মাসের পর মাস পাশের বাড়ির ফ্রিজে থাকা, এখন... ...বাকিটুকু পড়ুন

চলমান যুদ্ধ পরিস্থিতি অস্থিতিশীল বিশ্ব এবং এর মাঝেই আমাদেরকে একটু আনন্দ নিশ্চিত করতে হবে

লিখেছেন শোভন শামস, ২৩ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৫৯








ইরান ও আমেরিকার মধ্যে চলমান যুদ্ধ চতুর্থ সপ্তাহ অতিক্রম করছে। যুদ্ধের তীব্রতা না কমে বরং পারস্পরিক... ...বাকিটুকু পড়ুন

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৪ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১২

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট এর সত্যতা কতটুকু ?
সাধারণ মানুষ জানতে চায় !




বাংলাদেশ কি বিক্রি হচ্ছে ডা*র্ক ওয়েবে ?
Redlineinvestigation নামে ডা*র্ক ওয়েবের কেবল ফাইলে চাঞ্চল্যকর রিপোর্ট ফাঁস... ...বাকিটুকু পড়ুন

×