somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি কম্বলে এতো আনন্দ!!!

২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘বাংলালিউজ আমাগো কম্বল দিছে’ শীতের রাতে কম্বল পেয়ে আনন্দে আত্মহারা আফতুন নেছাসহ আরো অনেক বস্তিবাসী এমন অভিব্যক্তি ব্যক্ত করেছেন।

রোববার মধ্যরাতে শীতার্তদের মাঝে বাংলানিউজের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়।

রাত ১২টার সময় খিলগাঁও থেকে আনুষ্ঠানিকভাবে শীতবস্ত্র বিতরণ শুরু হয়।

বাংলানিউজের নিজস্ব পরিচালনায় শুরু হয়েছে ‘বাংলানিউজ সোশ্যাল সাভির্স’ (বিএনএসএস) নামে একটি সামাজিক সেবা কর্মসূচি। সমাজের দুঃস্থ ও আর্তপীড়িত মানুষের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেওয়াই এর প্রধান লক্ষ।এ কর্মসূচির আওতাই এসব শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বাংলানিউজের সোস্যাল সার্ভিসের (বিএনএসএস) কর্মীদের নিয়ে হেড অব নিউজ মাহমুদ মেনন আনুষ্ঠানিকভাবে এই শীতবস্ত্র বিতরণ শুরু করেন। এসময় বাংলানিউজের অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর আশিস বিশ্বাস ও বিএনএসএস কমিটির আহ্বায়ক ও লাইফস্টাইল বিভাগের সম্পাদক শারমীনা ইসলাম উপস্থিত ছিলেন।

রাতে বস্তির ঘুমন্ত মানুষকে ডেকে ডেকে কম্বল বিতরণ করা হয়। খিলগাঁও বস্তিবাসীর কাছে মধ্যরাতে ঘুম থেকে উঠে একটা কম্বল পাওয়া যেনো অবিশ্বাস্য।

মধ্যরাতে শীতবস্ত্রের একটু ‍‌উষ্ণতা পেয়ে দারুণ খুশি দুস্থ অসহায় এসব বস্তিবাসী।

শীতের রাতে একটা কম্বল পেয়ে চোখে মুখে উচ্ছ্বাসের যেন শেষ নেই বেদানা খাতুনের। তিনি বলেন, “ঠাণ্ডা ও জাড়ে তোমরা যেমন গরম কম্বল দিছো আল্লায় তোমাগো তেমন মঙ্গল দিবো....।”

এরপর খিলগাঁও থেকে ফকিরাপুল, মালিবাগ, মগবাজার, গুলশান-১, গুলশান-২, কুড়িল বিশ্বরোডে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

ঘড়ির কাঁটা ততক্ষণে রাত ১২টা পেরিয়ে দু’টায় এমন সময় গুলশান লেকের পাশে আগুন পোহাচ্ছেন আফতুন নেছা ও তার শিশু সন্তান জাহিদ ও জামাল।

গরম কাপড় পেয়ে মহাখুশি আফাতুন নেছা। এসময় তিনি বলেন, ‘বাংলালিউজ কম্বল দিছে ‍আমার কি ভাল নাগছে এ আনন্দ মুখে বইলা শেষ করা যাবে না”

মহৎ এই উদ্যোগ সফল করতে সহযোগিতা করার জন্য নন্দন পার্কের পরিচালক এনামুল হক চৌধুরী, জুবাইদ আল হাফিজ, ক্রেস্ট ইভেন্টস এর রাকিবুল হাসান, স্টেট কলেজ অব হেল্থ সায়েন্স(মেডিকেল কলেজের)সব শিক্ষার্থী এবং উপাধক্ষ প্রফেসর ডাক্তার এ এস এম গিয়াসউদ্দিন, ডাক্তার ওসমান গনি, জার্মান বায়িং হাউস কলম্বাসের এম এবায়দুল্লাহ, মাহফুজ আকরাম, তুষার, মনিরুল হক, রাইসুল, জনি এমন আরও অনেকের কাছে বাংলানিউজের পক্ষে কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনএসএস কমিটির আহ্বায়ক ও লাইফস্টাইল বিভাগের সম্পাদক শারমীনা ইসলাম।


০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

নৈতিক অবক্ষয়ের দায় কার?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২

ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?

সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×