সবজির আচার
উপকরণ: নানা ধরনের সবজি, যেমন- কাচা ও পাকা টমেটো, গাজর, পেঁপে, আলু, ফুলকপি, বাধাকপি, মিষ্টি কুমড়া, ডাটা, মটরশুটি, মুলা। আর শুকনো বড়ই ও তেতুল।
মশলার জন্য লাগছে- আদা, রসুন, কাঁচা মরিচ, হলুদ গুড়ো, জিরা গুড়ো, ধনিয়া গুড়ো, পাঁচফোরণ, আস্ত শুকনো মরিচ। গুড়, চিনি, লবণ, সরিষা বাটা ও সরিষার তেল।
প্রস্তুত প্রণালী: প্রথমে সবজিগুলো কিউব করে কেটে প্রতিটি সবজি ধুয়ে আলাদা করে রাখুন।
এরপর গরম পানিতে সবজিগুলো আলাদা আলাদা করে ভাপ দিয়ে পানি ঝরিয়ে তুরে রাখুন।
এবার চুলায় কড়াই গরম হয়ে গেলে তাতে সরিষার তেল দিয়ে আস্ত শুকনো মরিচ, অল্প পাঁচফোড়ন দিয়ে এক এক করে ভাপ দেওয়া সবজি দিয়ে দিন যে সবজিগুলো দেরিতে সিদ্ধ হয় সেগুলো আগে দিন। ৫ মিনিট নাড়াচাড়া করে এতে পরিমাণ মতো আদা- রসুন বাটা, হলুদ গুঁড়া, কাচা মরিচের পেস্ট, স্বাদ মতো লবণ, জিরা ও ধনিয়া গুঁড়া দিয়ে আরও ১০ মিনিট কষিয়ে নিন। এরপর তেতুল, বরই দিয়ে গুড়/চিনি দিয়ে তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করুন। সব শেষে সরিষা বাটা দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে আচার নামিয়ে নিন। একটু ঠাণ্ডা হলে ওপরে পাঁচফোরণ গুঁড়া ছিটিয়ে কড়া রোদে ৪-৫ ঘণ্টা শুকিয়ে শুকানো বয়ামে ভরে সংরক্ষণ করুন দারুণ মুখোরচক সবজি আচার।
সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন
নৈতিক অবক্ষয়ের দায় কার?
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?
সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।