![]()
ছবি-গুগুল
হিতৈষী কেমন আছ?
এখনো কি তুমি রাস্তার ধারে দাঁড়িয়ে থাক রক্তরাঙ্গা গোলাপ হাতে?
এখনো কি তুমি মোড়ের দোকানে আমাকে দেখার ছলে বসে থাক?
এখনো কি কৃষ্ণচূড়া ফুল ফুটলে দাঁড়িয়ে থাক সেই গাছের নিচে? এখনো কি তুমি অভিমানে সারারাত বৃষ্টিতে ভিজো?
এখনো কি সন্ধ্যার পর আমাকে দেখার জন্য ব্যাকুল হও?
এখনো কি আমাকে নিয়ে পালিয়ে গিয়ে সিনেমা দেখতে ইচ্ছে করে তোমার?
এখনো কি তোমার ইচ্ছে করে প্রচণ্ড রোদে মধ্য দুপুরে আমার জন্য আইস্ক্রিম আনতে?
এখনো কি পাগলামো করো আমার জন্য?
এখনো কি কাঁদো আমার জন্য?
এখনো কি তুমি মুচকি হাসো আমায় ভেবে?
এখনো কি পুকুরঘাটে হাতটি ধরে অপলক চোখে চেয়ে থাকতে ইচ্ছে করে?
এখনো কি জোছনাময় রাতে আমার জন্য অপেক্ষা করো?
এখনোও কি তুমি আমায় ভেবে ভেবে সমস্ত রাত না ঘুমিয়ে কাটিয়ে দাও?
হিতৈষী! এখনোও কি তুমি আমায় ভালোবাস?
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১৪ দুপুর ১২:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



