আজ পুর্নিমা! আমার জীবনে নতুন কোন চাঁদ উঠবে সত্যি ভাবিনি। ভাবিনি তুমি আসবে আমার জীবনে। হৃদয় পোড়ার যে কি অসহ্য যন্ত্রণা তা আমি হারে হারে টের পেয়েছি। তুমি আমার জীবনে এলে। পুরুষের প্রতি বিশ্বাস উঠে গিয়েছিল। তোমার মনের মত এত ভাল মনের মানুষ আমার চোখে খুব কম পরেছে। আমি খুব ভাগ্যবতী হব যদি তোমায় পাই। ভাগ্যে কি আছে জানিনা। তবে আমি এখন তোমাকেই চাই। তোমার ভালবাসা চাই। অনেক ভালবাস আমায় এটাই চাই। তোমায় নিয়ে স্বপ্ন দেখছি।
আমি তোমায় নিয়ে চাঁদ দেখব বলছিনা এখনি, তোমায় নিয়ে বৃষ্টিতে ভিজব বলতে চাইনা, চাই না বলতে তোমায় নিয়ে পাল তোলা নৌকায় ঘুরব। চাই না বলতে গোধূলি দেখব দুজন একসাথে। চোখে চোখ রাখব তাও বলতে চাই না এখনি। কারন ভয় হয় ভীষন যদি হারিয়ে যাও। তুমিও ঠিক একিভাবে ভয় পাও। ভয় পেয়োনা হারিয়ে যাব না আমি।
তুমি ভালবাসার কথা যখন বল আর তা শুনে আমার নয়ন দুটি অঝর ধারায় ঝরে। না দু:খে নয় আনন্দে। আমি একটু বেশিই আবেগি। তুমি তাই দেখে আমায় বল পাগলি সোনা আমার। আর আমি লজ্জায় শেষ হয়ে যাই।
তুমি অসুস্থ, ইচ্ছে করছিল তোমার কাছে বসে মাথায় একটু হাত বুলিয়ে দেই। ইচ্ছে করছিল জানো একটু বেশিই। যার হৃদয়টা এত সুন্দর তাকে একটু ছুয়ে দেখতে ইচ্ছে করছিল। তোমার বিশালতার মাঝে নিজেকে তুচ্ছ, ক্ষুদ্র মনে হয় অনেক। তুমি বলেছ নিজেকে এত ছোট ভাবতে নেই। মনটাকে বড় করতে হয়।
আমি অনেক বক বক করি আর তাই তুমি মুগ্ধ হয়ে শোন। আর যখন আমার মেজাজ খারাপ হয় তুমি চুপ থাক বলে, তুমি বল আমার কথা শুনতেই তোমার বেশি ভাল লাগে। আজীবন শ্রোতার মত তুমি এভাবে শুনে যেতে চাও আমার কথা। কি শখ তোমার! শোন ছেলে! এখনত খুব ভাল লাগছে বিয়ের পর এসব শুনে কান ঝালাপালা হয়ে যাবে, বুঝলে?
সুস্থ হয়ে উঠ। কে আমাকে জ্বালাবে বল? তোমার মিষ্টি জ্বালানো আমি খুব উপভোগ করি। তোমার অপেক্ষায় রয়েছে তোমারি মালা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



