somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লন্ডনের বৃষ্টির মাঝে ক্লাসে যাওয়াঃ From London With Love (পর্ব-৩)

০৪ ঠা মে, ২০২০ রাত ১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


চিত্রঃ ৫-৭ মিনিটের ব্যবধানে বৃষ্টির অবস্থা

লন্ডনের বৃষ্টির মাঝে ক্লাসে যাওয়া

আমি বৃষ্টি এমনিতে খুবই পছন্দ করি। তবে লন্ডনের সবচাইতে জঘন্য দিক হল এই বৃষ্টি। শীতের ভেতর বৃষ্টির কারণে চারিদিক স্যাঁতস্যাঁতে হয়ে থাকে। ঝর ঝর মেঘের বাদল ধারা টাইপের অনুভূতি আসেনা এই বৃষ্টিতে। কারও বাসার নিচ দিয়ে যাওয়ার সময় আপনার ওপর এক পসলা পানি পড়লে যেরকম লাগে- সেরকম একটা অনুভূতি হয়। তাও সমস্যা ছিল না। সমস্যা হল বৃষ্টি কখন কিভাবে কোন সময়ে হানা দিবে বোঝা যায় না। ছাতা কেনার আগে একদিন ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হচ্ছে। ক্লাস আছে একটু পর কিন্তু ছাতা নেই। বৃষ্টির মধ্যেই দোকানে যেয়ে ছাতা কিনে রুমে ফিরলাম। তখনো বৃষ্টি হচ্ছে। ক্লাসে যাওয়ার জন্য নিচে নেমে দেখি বৃষ্টি শেষ। রোদ উঠি উঠি করছে। ছাতা সবসময় সাথে রাখতে হবে। অনেককে দেখি বিশাল বিশাল ছাতা নিয়ে চলে।

বৃষ্টির ভেতর দিয়ে সাধারণ মানুষজন এমনভাবে চলাচল করে যেন কিছুই হয়নি। বৃষ্টির মত এত বিশাল ঘটনাকে তারা তোয়াক্কাই করেনা। হাঁটছে, বৃষ্টি নামলে হঠাৎ স্যুট টাইয়ের ওপর রেইনকোট পরে আগের মত স্বাভাবিক গতিতে ভদ্র ভাবে হাঁটতে থাকে। বাংলাদেশে বৃষ্টি আসলে আশেপাশের মানুষের মধ্যে একটা পাগলামি ভাব দেখা যায়। নারীপুরুষ বয়সভেদে দৌড়াদৌড়ী শুরু করে। অনেকে থমকে দাঁড়ায়। বৃষ্টিতে ভিজে একটু আনন্দ নেয়। অনেকে সরকারকে গালি দেয়। কিন্তু এদের ভেতর সেই পাগলামি ভাবটা নেই। এখানকার বৃষ্টিতে কাব্য ও আনন্দ নেই। দুঃখ, বিষাদ অথবা রাগও নেই। তারা এই পরিবেশে অভ্যস্ত হয়ে গেছে। এই অভ্যস্ততা খুবই বিরক্তিকর ও ভয়ের বিষয়।

আগের পর্ব পড়তে এখানে ক্লিক করুন


Writer's ID
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০২২ সকাল ৭:০০
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আজ হবে দেখা নিশ্চয়ই =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫০


জম্পেশ খানা শেষে তোরা করিস চায়ের আয়োজন
আজ একত্রে কাটাবো সময় আমরা প্রিয়জন,
ধোঁয়া ওঠা চায়ের সাথে আমরা ক'জন
গল্প আড্ডা আহা সেকি মধুর গুঞ্জরন।

জেনে যাবো কেমন ছিলে, আছো কেমন তোমরা,
কেউ... ...বাকিটুকু পড়ুন

তুমি মহারাজ সাধু হলে আজ, আমি চোর হলাম বটে

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:০২


আজ সকালে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন কলিমুদ্দিন দফাদার। পাশের টেবিলে কয়েকজন ব্যবসায়ী নির্বাচন নিয়ে কথা বলছিলেন। তাদের মুখে উদ্বেগ দেখে তিনি বুঝলেন, এটাই তার নিজের মনের প্রতিধ্বনি। ১২... ...বাকিটুকু পড়ুন

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ৯৯

লিখেছেন রাজীব নুর, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



১। আমাদের এলাকায় মুদি দোকানে কাজ করে জাহিদ।
জাহিদের বয়স ২৪/২৫ হবে। সহজ সরল ভালো একটা ছেলে। জাহিদের সাথে আমার বেশ খাতির আছে। সময় পেলেই সে... ...বাকিটুকু পড়ুন

×