somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘুম থেকে উঠা ও ক্লাসে যাওয়ার কষ্ট : From London With Love (পর্ব-৫)

০৩ রা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঘুম থেকে উঠা ও ক্লাসে যাওয়ার কষ্ট



লন্ডনে এখন দিনের বেলা তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস আর রাতের বেলা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস । সকালের দিকেও ৪-৫ এর মাঝামাঝি থাকে। খুব ঠাণ্ডার ভেতর লেপ মুড়ি দিয়ে ঘুমানোর আনন্দ আলাদা। এরকম আনন্দ আল্লাহ আমাদের ফ্রি-তে উপভোগ করার সুযোগ করে দিয়েছে্ন। কিন্তু আমরা কয়জন এই সুযোগের সঠিক ব্যবহার করি? আমি এই নিয়ামত যথাসাধ্য উপভোগ করার চেষ্টা করি। কিন্তু সমস্যা হয় সোমবার আর বুধবার। এই দুইদিন আমার সকাল ৯ টায় ক্লাস থাকে। আমি ঘুম থেকে উঠে অ্যালার্ম অফ করে আবার ঘুমিয়ে শুয়ে পড়ি লেপের ভেতর। অ্যালার্ম অফ করে ভাবি আর ৫ মিনিট ঘুমাব। কিন্তু দেখা যায়, ৪০ মিনিট ঘুমিয়ে ফেলেছি। তারপর কোনমতে তাড়াহুড়া করে ক্লাসে যেতে হয়। আমার অবস্থা দেখে জার্মানির এক বন্ধু মনে করেছে আমার অ্যালার্ম ঘড়ি নেই। সে আমাকে বুদ্ধি দিল, মোবাইল ফোন ভাইব্রেশন মুড এ অ্যালার্ম দিয়ে একটা প্লেটের ওপর রাখতে আর সেই প্লেটেই একটা স্টিলের চামচ রাখতে। আমি কাজটি করেছি একদিন। প্লেট-চামচ এমনভাবে শব্দ করে কেঁপে উঠে যে রীতিমত হার্ট-অ্যাটাক করার মত অবস্থা সৃষ্টি হয়। ক্লাস করার জন্য হার্ট অ্যাটাক করে মরার কোন মানে হয়না। এই আইডিয়া বাদ দিলাম। জার্মানদের ভেতর শিল্প নেই, খুবই যান্ত্রিক। আমি আরও হিউম্যানিস্ট অ্যাপ্রোচ নিলাম। চাইনিজ ফ্ল্যাটমেট ইউলিন খুবই লক্ষ্মী টাইপের মেয়ে। সকাল বেলা উঠে নাস্তা বানায়, রান্না করে। তারপর ক্লাসে যায়। সোমবার তারও সকালে ৯ টায় ক্লাস থাকে। তাকে বললাম দরজায় নক করে আমাকে যেন ঘুম থেকে উঠায়। সে খুব দায়িত্ব নিয়েই দরজায় জোরে জোরে বাড়ি মারে। আবার আমার ইটালিয়ান এক বন্ধু যে কিনা ৬ তলায় থাকে তাকে বলেছি বুধবার ক্লাসে যাওয়ার ৩০ মিনিট আগে আমাকে আমাকে ফোন দিতে। সে ফোন দিয়ে আমাকে তাড়া দেয়। আর আমার বাংলাদেশী স্ত্রী ত আছেই ক্রমাগত ফোন দিয়ে ঘুম থেকে জাগানোর জন্য। আমাকে ঘুম থেকে উঠানোর জন্য যে আন্তঃদেশীয় সহযোগিতার সৃষ্টি হচ্ছে তা ভবিষ্যতে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বড় ভূমিকা রাখবে বলে আশা করি। আসলে আমি অনেক কারণেই নোবেল পাই, তারা আমাকে দেয় না।


আগের পর্ব পড়তে এখানে ক্লিক করুন

Writer's ID
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:২৫
৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আজ হবে দেখা নিশ্চয়ই =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫০


জম্পেশ খানা শেষে তোরা করিস চায়ের আয়োজন
আজ একত্রে কাটাবো সময় আমরা প্রিয়জন,
ধোঁয়া ওঠা চায়ের সাথে আমরা ক'জন
গল্প আড্ডা আহা সেকি মধুর গুঞ্জরন।

জেনে যাবো কেমন ছিলে, আছো কেমন তোমরা,
কেউ... ...বাকিটুকু পড়ুন

তুমি মহারাজ সাধু হলে আজ, আমি চোর হলাম বটে

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:০২


আজ সকালে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন কলিমুদ্দিন দফাদার। পাশের টেবিলে কয়েকজন ব্যবসায়ী নির্বাচন নিয়ে কথা বলছিলেন। তাদের মুখে উদ্বেগ দেখে তিনি বুঝলেন, এটাই তার নিজের মনের প্রতিধ্বনি। ১২... ...বাকিটুকু পড়ুন

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ৯৯

লিখেছেন রাজীব নুর, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



১। আমাদের এলাকায় মুদি দোকানে কাজ করে জাহিদ।
জাহিদের বয়স ২৪/২৫ হবে। সহজ সরল ভালো একটা ছেলে। জাহিদের সাথে আমার বেশ খাতির আছে। সময় পেলেই সে... ...বাকিটুকু পড়ুন

×