somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কুকুর বা ডগ : From London With Love (পর্ব-৭)

১৬ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কুকুর বা ডগ



আমার কুকুরভীতি রয়েছে। প্রথমেই, কুকুরপ্রেমীদের বলে নেই যে আমি মোটেও কুকুর-ঘৃণা করিনা। বরং আমি কুকুর ভালোবাসি। কুকুরভীতি এবং কুকুর-ঘৃণার মধ্যে পার্থক্য রয়েছে। দূর থেকে কুকুর দেখতে আমার ভা্লো লাগে। কুকুর আপনার সাথে খেলছে, ঘেউ ঘেউ করছে আর দৌড়াদৌড়ি করছে- এসব জিনিস দেখতে আমার ভালো লাগে। সমস্যা শুরু হয় কুকুর কাছে আসলে।

এই কুকুরভীতির কারণ আমার ছোটবেলার এক বাজে অভিজ্ঞতা। ছোটবেলা মামার সাথে হাঁটতে বের হয়েছিলাম। মামা কি বুঝে বলেছিল- দেখি তুমি কত জোরে দৌড়ে ওই লাল গাড়িটার দিকে যেতে পার দেখব। আমি কিছু না বুঝেই দৌড় দিলাম। দৌড় দেয়ার সাথে সাথে কোথা থেকে ৩ টা কুকুর আমাকে কামড়ানোর জন্য আমার দিকে ধেয়ে আসলো। আমি ভাবলাম কুকুরগুলো মনে হয় আমাকে ধরে খেয়ে ফেলবে। আমি আরও জোরে দৌড় দিলাম। কিন্তু এক পর্যায়ে তারা আমার অনেক কাছে চলে আসলো। আমার ভয় দেখে আশেপাশে থাকা কিছু কন্সট্রাকশন শ্রমিক আমার জীবন রক্ষা করল। তারা ঢিল মেরে কুকুরগুলোকে দূর করল। অনেক ভয় পেয়েছিলাম সেদিন। তাই আমাকে বাসায় নিয়ে লবণ পানি খাইয়ে শান্ত করা হয়েছিল। পরে আমাকে মামা ও পরিবার মিলে বোঝানোর চেষ্টা করেছিল যে কুকুরগুলো নাকি আমার সাথে খেলা করার জন্য আমার পিছু নিয়েছিল। কর্তৃপক্ষের তথ্যের ওপর সেই যে আমার বিশ্বাস উঠে গেছে এখন পর্যন্ত আর ফিরে আসেনি।

দেশে ও বিদেশে এই কুকুরভীতির কারণে আমি এলিট সমাজের কাছে অসভ্য ও নির্দয় হিসাবে বিবেচিত হই।

>অসভ্যঃ ধানমন্ডি এলাকায় অনেকেই কুকুর বা ভদ্র ভাষায় ডগ যাকে বলা হয়, সেটা নিয়ে চলাচল করে। বিশেষ করে তরুণ-তরুণীদের মধ্যে ডগ লালন-পালন করা অনেক জনপ্রিয়। কম বাজেটের ডগ হল বিড়াল বা ক্যাট। কিন্তু বিড়াল নিয়ে কেউ তেমন একটা হাঁটতে বের হয়না। হাঁটতে বের হয় ডগ নিয়ে। একবার আমাদের বাসায় ঢোকার মূল গেটের সামনে কয়েকটা ছেলে খুব সুন্দর একটা বিদেশী ডগ নিয়ে খেলা করছে। এই ডগ দেখে আমি আর আর গেটের ভেতর ঢুকতে পারছিলামনা। আমার অবস্থা দেখে ছেলেরা খুবই বিরক্ত হয়ে বলল- এইটা ত দেশী কুকুর না, বিদেশী কুকুর! অর্থাৎ, আমাকে বোঝানোর চেষ্টা করল যে এই কুকুর খুবই নম্র-ভদ্র স্বভাবের। মানুষের ক্ষতি করবে না। কিন্তু আমি দেশী-বিদেশী সব ধরনের কুকুরকে সমানভাবে ভয় পাই। কোন ডিসক্রিমিনেশন নাই। পরে আমার অবস্থা দেখে তারা এই ব্যাটা কোথা থেকে আইসে? - টাইপের একটা লুক দিয়ে চলে যায়। এই কুকুরভীতির কারণে বাংলাদেশের সভ্য সমাজের অংশ হতে পারিনি।

>>নির্দয়ঃ সভ্য আমি নই। তাই সভ্য সমাজের অংশ হতে না পারায় আমার কোন আফসোস নেই। তবে আমি নির্দয় নই। মানুষজন নির্দয় ভাবলে তাই আমার খারাপ লাগে। আমাকে আমার স্ত্রী ❤ ছাড়া কেউ নির্দয় ভাবেনা। কিন্তু লন্ডনে এসে কুকুরভীতির কারণে আমাকে অনেকেই নির্দয় ভেবেছে সেটা আমি নিশ্চিত। লন্ডনে সাধারণ মানুষ এবং বিশেষ করে বৃদ্ধ-বৃদ্ধারা কুকুর নিয়ে হাঁটে। এদের কাছে কুকুর হল নিজের সন্তানতুল্ল্য। কুকুরকে নিজের পরিবারের সদস্যের মত ভালোবাসে তারা। ধরেন আপনি আপনার শিশু নিয়ে হাঁটছেন। আদরের শিশু সবাই যাকে আদর করে। হাঁটার সময় আপনার বাচ্চা আমার সামনে পড়ায় আমি আপনার বাচ্চাকে দেখে দূরে সরে গেলাম।আপনার কেমন লাগবে? নিশ্চই ভাববেন আমি কত খারাপ ও নির্দয় ! তারাও বহুবার সেটাই ভেবেছে।

টেসকো ও অন্যান্য চেইনশপে কুকুর নিয়ে প্রবেশ নিষেধ। তাই তারা টেসকোতে প্রবেশের আগে কুকুর বেঁধে রেখে ভেতরে যায়। আর বাইরে কুকুর বাঁধা থাকায় আমি গেট দিয়ে ঢুকতে ভয় পাই। অপেক্ষা করি কুকুর সরানোর। তবে সাহস একটু হলেও বেড়েছে। জীবনের ঝুঁকি নিয়ে কুকুরের সামনে দিয়েই হেঁটে গেছি কয়েকবার।

একবার বাসে উঠলাম। পাশের সিটে এক বৃদ্ধা তার কুকুর সহ বসল। সাধারণত বাসে কাউকে কুকুর নিয়ে উঠতে দেখিনা। বাসে কুকুর নিয়ে ওঠার নিয়ম আছে কিনা জানা নেই। মনে হয় নেই। সেই একদিনই দেখলাম কাউকে কুকুর নিয়ে উঠতে, আর আমার পোড়া কপাল যে আমার পাশের সিট এ এসেই বসল ! কুকুর আমার সাথে আবার খেলতে চাইল। আমার উশখুশ দেখে বৃদ্ধা কুকুরটিকে নিয়ে অন্য আরেকটি সিটে যেয়ে বসল। আমার খুব খারাপ লেগেছিল। মনে হয়েছিল আমার ফোবিয়ার কথা তাকে জানাই। কিন্তু জানানো হয়নি। জানিনা সেই বৃদ্ধা এবং তার কুকুর এখন এই সময় কোথায় আছে। আল্লাহ তাদের মঙ্গল করুক। পৃথিবীর সকল দেশের সকল প্রাণী ভালো থাকুক।

আগের পর্ব পড়তে এখানে ক্লিক করুন

সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৫৪
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যতবার শেষ, ততবার শুরু

লিখেছেন রাজসোহান, ০৬ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১১



তেরো বছর বয়সে রবীন্দ্রনাথের মা মারা যান। জীবনস্মৃতিতে তিনি সেই রাতের কথা লিখেছেন। "যে রাত্রীতে তাঁহার মৃত্যু হয় আমরা তখন ঘুমাইতে ছিলাম। তখন কত রাত্রি জানি না, একজন পুরাতন... ...বাকিটুকু পড়ুন

জুলাই যোদ্ধা!

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪৭


এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া... ...বাকিটুকু পড়ুন

তুমি যা জানো, আমি তা জানি না

লিখেছেন রাজীব নুর, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



তোসার সাথে কথা চালাচালি হয় না মেলাদিন;
বসন্তদিনে অস্ত গেলেই বেশ জমিয়ে,
আড্ডা হতো চিলেকোঠার বারান্দায়।
তোমার মতো স্মৃতিশক্তি প্রখর না হলেও
ভালোই হতো স্মৃতিচারণ।
কতো যে স্মৃতিসমষ্টি- দগদগে-... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

×