কবিতা
১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভুতের ভয়
মোঃ সাজেদুর রহমান সাজু
(প্রকাশ কাল মার্চ ২৫, ২০০৮,বেরং পত্রিকা)
আয়রে খোকা রাত যে মেলা
ঘুমিয়ে পড়ি আয়,
নইলে বিকট দাঁতাল ভুতে
কামড় দিবে গায়।
কি আর করি চুপটি মারি
লুকিয়ে রাখি মুখ,
সত্যি বুঝি আসলো ভুতে
বুক করে ধুকধুক।
ধুম-ধুমা-দম ঢোল বাজছে বুকে
ভোঁ ভোঁ বাজছে কানে
যেন ভুত পেত্নী দৈ্ত্যরা সব
নাচছে ডানে বামে।
আর পারিনি ভাবতে কিছুই
হয়ে ছিলাম ঝুম,
কোথা থেকে দুচোখ বেয়ে
ছাপিয়ে এলো ঘুম।
ঘুমর মাঝে স্বপন দেখি
বিকট ভুতের দল,
খেলছে তারা সবাই মিলে
আমায় বানিয়ে ফুটবল।
চেঁচিয়ে উঠি ঘুমের ঘোরে
জড়িয়ে মায়ের গলা,
কেঁদে বলি সাতশ ভুতে
দিলো যে আমার কান মলা।
শুনে মায়ে বললো হেসে
লাজে মরে যাই,
মনে রেখো এই দুনিয়ায়
একটা ভুতও নাই।
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি
ক্ষমতার পালাবদল হয়, কিন্তু ইতিহাসের কাঠগড়া কখনো খালি থাকে না২০২৪ সালের ৫ আগস্ট। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নাটকীয়...
...বাকিটুকু পড়ুনতখন
সাইফুল ইসলাম সাঈফ
তখন আলিফ লায়লা হতো
দেখতাম বিটিভিতে বাংলা মুভি
মিনা কাটুন, হারকিউলিস, রবিন হুড
নাটক, ইত্যাদি, বেশ আনন্দ পেতাম।
খেলাধুলা করতাম বন্ধুদের সাথে
বিবিধ রকম, সবসময় থাকতাম প্রাণবন্ত!
যে বাড়িতে ভাড়া থাকতাম তাদের
একটি সাদা-কালো টিভি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ৩০ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৭

এক বিদেশি জাহাজ মধুমতি নদীতে একটু একটু করে ডুবে যাচ্ছে।
সেই ডুবে যাওয়া জাহাজ দেখার জন্য শাহেদ জামাল ছুটে চলেছেন- মধুমতি নদীতে। জাহাজ এর নাম স্টিব অস্টিন। শাহেদ জাহাজটির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২২

ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে সম্প্রতি একটি সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁকে নিয়ে কোন মিমটি দেখে সবচেয়ে বেশি হাসি পেয়েছিল। ফরাসি অনুষ্ঠান The Bridge এর ব্যাকস্টেজ ভিডিওতে তিনি বলেন, একটি...
...বাকিটুকু পড়ুন

মি পারসনস যখন হোটেল থেকে বের হলেন, ভিক্ষুকটি তখন রাস্তায় এসে দাঁড়িয়েছে।
সে ছিল একজন অন্ধ ভিক্ষুক। অন্ধদের চিরাচরিত সাদা ছড়ি ছিল তার হাতে। সেটা দিয়ে সামনের পথটা...
...বাকিটুকু পড়ুন