শোন হে নবীন
২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শোন হে নবীন
মোঃ সাজেদুর রহমান সাজু
শোন শোন হে নবীন
আছে কি তোমাদের জানা?
যে দিন এই দেশটার বুকে
হায়েনারা দেয় হানা।
মানুষ হত্যার উল্লাসে তারা
খেলেছিল হোলি খেলা,
রক্তের নদীতে সেদিন এখানে
ভেসে ছিল মৃত্যুর ভেলা।
শোন শোন হে নবীন
আছে কি তোমাদের জানা?
সে দিনের সেই দামাল ছেলেরা
মানে নাই কোন মানা।
আমাদের প্রিয় বাংলা মায়ের
ঘুচাতে দু:খ ভয়,
হাত দু'টো তাদের অস্ত্র ধরে
হয়ে ছিল দূর্জয়।
শত্রুরা সেদিন জেনেছিল
বাঙালিরা মাথা নোয়াবার নয়,
দেখেছে সারাবিশ্ব সেদিন
বাংলা অপরাজয়।

সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মেহবুবা, ২৯ শে জুলাই, ২০২৬ সকাল ১১:২৮

প্রথম ১৯২৮ সনে নির্বাক "দেবদাস" মুক্তি পায় ফনী বর্মা এবং তারকবালা অভিনীত ছিল সেটি। এরপর প্রমথেশ বড়ুয়া এবং যমুনা বড়ুয়া অভিনীত সবাক দেবদাস মুক্তি পায় ১৯৩৫ সনে। তারপর...
...বাকিটুকু পড়ুন

যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে শান্ত গৌরবে, সেই আত্মারা কোথায় বেঁচে রয়।
দয়ার প্রতিটি বীজ সর্ন্তপণে বপন করা হয়,
সপ্তাকাশে উজ্জ্বল ফসল তবে অবধারিত রয়।
সাত আকাশের চরাচরে , ছায়া...
...বাকিটুকু পড়ুন
মাঝেমধ্যেই মনের ক্যানভাসটা কেমন যেন বিবর্ণ হয়ে যায়। পৃথিবীর সমস্ত রং হারিয়ে যায় অচেনা পথের বাঁকে। কোনো সংকেত ছাড়াই একরাশ এলোমেলো বিষণ্ণতা এসে জেঁকে বসে মনের কার্নিশে। চারপাশের চেনা জগৎটা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৯ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৭


"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি, যার অর্থ খারাপ বা অন্যায়কারীকে শাস্তি দেওয়া এবং ভালো বা সৎ মানুষকে রক্ষা করা। এটি মূলত সমাজে শান্তি ও ন্যায়বিচার...
...বাকিটুকু পড়ুন
ঘটনাটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এবং তার সঙ্গে থাকা এক সাংবাদিক বন্ধুকে ঘিরে। পরিবাগ ওভারব্রিজ সংলগ্ন এলাকায় ট্রান্সজেন্ডার বা হিজড়া জনগোষ্ঠীর কয়েকজনের সঙ্গে...
...বাকিটুকু পড়ুন