
আধা কাপ ঈষদুষ্ণ গরম পানিতে ১চাঃচামুচ ইষ্ট ভিজিয়ে রাখতে হবে। এখন একটা বলে ১ কাপ ময়দা,১টেঃচাঃ গুড়া দুধ,২চাঃচাঃ চিনি ও লবণ দিয়ে মিশাতে হবে । ভিজান ইষ্ট ময়দার সাথে মিশাতে হবে,প্রয়োজনে আরও পানি দিয়ে আটা মাখতে হবে ।এখন আটার মন্ড গোল করে তেল মাখিয়ে ঢেকে উষ্ণ স্থানে রাখতে হবে ।আটা ফুলে উঠলে আবার দাবিয়ে দিতে হবে ,এভাবে আবার ফুলে উঠলে আবার দাবিয়ে দিতে হবে, তিন বার হলে আটা প্রস্তুত হল ।
কিমা ঃ -কিমা ২০০ গ্রাম লবণ দিয়ে ৩০ মিনিট সিদ্ধ করে তেলও মাখন এক সাথে মিশিয়ে কিমা দিয়ে ২মিনিট নাড়া চাড়া করে ২ টেবিল চামুচ পেয়াজ, কাঁচা মরিচ, ক্যাপসিকাম কুচি,গোল মরিচের গুড়া দিয়ে একটু নেড়ে নামিয়ে নিতে হবে ।
প্রস্তুত প্রণালীঃ আটা ৪ ভাগ করতে হবে প্রত্যেক ভাগে ঠাণ্ডা কিমার পুর ১ চামুচ দিয়ে মুখ বন্ধ করে ট্রেতে ময়দা ছিটিয়ে রাখতে হবে ।এখন কড়াইতে তেল গরম করে দিতে হবে ।হাল্কা আঁচে সুন্দর রং আসলে নামিয়ে একটা পাত্রে টিসু পেপারের উপর তুলে নিতে হবে।
প্রস্তুত হয়ে গেল বীফ বান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




