
উপকরণঃ সয়া নাগেট-১ কাপ। ১টেঃ চাঃ তেলে ভেজে পানিতে ভিজিয়ে রাখতে হবে ।
চিংড়ি মাছ -১কাপ, তেলে এক মিনিট ভেজে রাখতে হবে ।
চিচিঙ্গা বা ধুন্দুল ১ কেজি কেটে লবণ ছিটিয়ে পাঁচ মিনিট সিদ্ধ করে খোলা পাত্রে ছড়িয়ে রাখতে হবে।
মসলাঃতেল-১টেঃচাঃ ,পেয়াজ-১টেঃচাঃ, হলুদ-১চাঃচাঃ ,মরিচ-১চাঃচাঃ,জিরা-১চাঃচাঃ ,ধনিয়া-১চাঃ চাঃ, আদা ও রসুন পেস্ট ২চাঃচাঃ।
রান্নার নিয়ম ঃ চুলায় পাতিল বসিয়ে তেল দিতে হবে ,তেল গরম হলে পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে সব মসলা দিতে হবে, মসলা কষান
হলে দুই কাপ পানি দিতে হবে ,এখন নাগেট পানি থেকে তুলে মসলায় দিতে হবে ,সাত(৭) মিনিট সিদ্ধ হবে ।সাত মিনিট পর সিদ্ধ করা সবজি দিতে হবে ।আরও পাঁচ (৫)মিনিট নাগেট ও সবজি সিদ্ধ হবে ,এখন চিংড়ি ও কাঁচামরিচ দিয়ে অল্প আঁচে মাখা মাখা হলে নামিয়ে নিন প্রোটিন সমৃদ্ধ সয়া নাগেট সবজি।
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



