
ডিম -৪টা ,
দুধ -২ কাপ , চিনি -৩/৪ কাপ,
ইয়েল ফুডকালার - ১/২ চাঃ চাঃ
ভ্যানিলা এসেন্স -১/২ চাঃ চাঃ ,
প্রনালী :
প্রথমে পুডিং বসানর বাটিটি ১,১/২ টেবিল চামচ চিনি দিয়ে ক্যারামেলাইজড করে নিতে হবে ।
চুলায় সসপ্যান বসিয়ে বাটি বসানোর স্ট্যান্ড দিতে হবে ।সস্প্যানে স্ট্যান্ডর উপর ১ ইঞ্চি পানি থাকবে ।চুলা অন করতে হবে ।
সব উপকরণ গুলো একটি বোলে নিয়ে খুব ভা্ল ভাবে বিটার বা ডাল ঘুটুনি দিয়ে মিসাতে হবে ।এখন ক্যারামেলাইজ করা বাটিতে উপকরণটি ছেকে ঢালতে হবে । সসপ্যানের ফুটন্ত পানিতে বাটি বসিয়ে সসপ্যানের ঢাকনা দিতে হবে । মাঝারি আঁচে ৩০ থেকে ৩৫ মিনিট সময় লাগতে পারে । নামানোর আগে কাঠি দিয়ে দেখে নিতে হবে ঠিকভাবে হয়েছে কিনা ।তারপর ঠাণ্ডা হলে বাটির মুখে প্লেট
বসিয়ে উপুড় করে নিতে হবে । (কোন প্রশ্ন থাকলে অবশ্যই বলবেন ) ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




