
গাজর-১/২ কেজি ,কুচি করা
চিনি-১/২ কাপ (লবণ সামান্য ইচ্ছা )
ঘি বা সয়াবিন তেল -২ টেঃচাঃ
জয়ত্রী গুড়া- ১/২ চাঃচা
গুড়া দুধ-১/৪ কাপ
সন্দেশ-৩ টুকরা ,ফ্রিজের কোনায় না থাকলে না- ইবা দিলেন ,গুড়া দুধ একটু বাড়িয়ে দিবেন ।
বাদাম,পেস্তা-২টেঃচাঃ
প্রণালীঃ উননে কড়াই চাপিয়ে ঘি বা তেল দিতে হবে, এক চা চামুচ গাজর কুচি ও জয়ত্রী গুড়া দিয়ে একটু নেড়ে চেড়ে সবটুকু গাজর ঢেলে দিতে হবে ,চিনি দিতে হবে , গাজর থেকে একটু পানি বের হবে ,এ পানিতে ১০মিনিট গাজর সিদ্ধ হবে ।পানি শুকিয়ে গেলে গুড়া দুধ দিতে হবে, সন্দেশ ভেঙ্গে দিতে হবে ।এখন শেষ পর্যায় চুলা নিভিয়ে অর্ধেক বাদাম কুচি মিশিয়ে পাত্রে ঢেলে হালুয়ার উপর বাকি বাদাম কুচি ছড়িয়ে দিতে হবে ।
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


