
উপকরনঃ
ক)লাচ্ছা সেমাই - ২৫০ গ্রাম (ওভেনে বা উননে টোস্ট করে ১ চামচ ঘি মাখিয়ে রাখতে হবে ) ,
খ) তরল দুধ - ১/২ লিটার ,
গুড়া দুধ -১/৪ কাপ ,
কস্টারড পাউডার -১/২ কাপ ,
চিনি - ১/২ কাপ ,
গ) একটি চার কোনা পাত্রের নিচের অংশে এনামেল ফয়েল বিছিয়ে হাতের কাছে রাখুন ।
প্রণালী ঃ
খ- এর সব উপকরন একটি পাত্রে নিয়ে ভালভাবে মিশিয়ে উননে দিন ,নাড়তে থাকুন বেশ ঘন হয়ে হালুয়ার মত হবে ,এখন অন্য একটি পাত্রে তুলে নিন ।উননের কাজ শেষ ।
ফয়েল লাগান পাত্রে এক লেয়ার সেমাই দিন ,তার উপরে আধা ইঞ্চি পরিমানে কাসটারড ছড়িয়ে দিন এবং আবার উপরে সেমাই দিন । এখন চেপে চেপে সমান করে দিন । ভাল ভাবে জমাট বেঁধে গেলে এবং ঠাণ্ডা হলে একটি ট্রেতে উপড় করে নিন , এরপর টুকরা করে
নিন । আশা করি বানাতে পারবেন এবং কেমন হল জানাবেন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

