
প্রানালি -
ক) ময়দা -২ কাপ ,
গুঁড়া দুধ - ২ টে চা ,
চিনি - ২ চা চা ,
ইষ্ট - ১,১/২ চা চা
লবন - পরিমাণ মত ,
পানি - ময়দা মাখার জন্য পরিমাণ মত ( অল্প গরম পানি ) ।
ডিম - ২ টি , সাদা অংশ । (ডিমের কুসুম (গ) এ প্রয়োজন হবে )
খ) কিমা ২৫০ গ্রাম , পুরের জন্য প্রস্তুত করে নিতে হবে ।
গ ) দুইটি ডিমের কুসুম ও ২ টেঃ চাঃ তেল মিসিয়ে হাতের কাছে রাখুন। ১৪০ ডিগ্রিতে ওভেন প্রিহিট হতে দিন ।
প্রনালিঃ ক - এর সব উপকরণ এক সাথে মেখে উপরে তেল মেখে একটু উষ্ণ স্থানে রাখুন , খামির ফুলে উঠলে হাত দিয়ে চেপে দিয়ে
আবার তেল মেখে রাখুন । এভাবে তিন বার করতে হবে । খামির দুই ভাগ করে নিন এবং ১/৪ ইঞ্চির মত
পুরু করে বেলে নিন এবং একটি লম্বা আক্রতির ছোট বক্স দিয়ে টুকরা করে নিন, এখন তেল মাখা ট্রেতে একটি একটি পিস রেখে অর্ধেকে কিমা দিন তারপর বাকি অংশ দিয়ে কিমা ঢেকে দিন । এভাবে সব গুল ওভেন ট্রেতে সাজিয়ে উপরে ব্রাশ দিয়ে গ - এর উপকরণটি ব্রাস দিয়ে মাখিয়ে ওভেনের দ্বিতীয় র্যাকে বেক হতে দিন, ১৪০ডিগ্রীতে ২০ মিনিট ,আশা করি সুন্দর রং আসবে না হলে আর একটু সময় রাখুন ।
পছন্দের সস দিয়ে পরিবেশন করুন , বিফ বান ।
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১৬ রাত ৯:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


